ফেসবুকে গ্রুফ চ্যাটে আমাকে আমার উপস্থিতি টের পাওয়া মাত্রই নিলয় ভাই বলে উঠে, "ভাদাইম্মাটা আসছে।" এই কথাটার মধ্যে যে কত টুকু ভালোবাসা মিশে আছে তা বলে বুঝানো যাবে না।
আমি একটু ফাজিল টাইপের। কিন্তু বেয়াদব না। জীবন ভাই ভাইয়ের কোনো পোষ্টে আমি সহ ১০০ জন কমেন্ট করে ৯৯ জন পঁচানি না দিলেও উনি জানে যে আমি পঁচানি দিমুই। পঁচানি খাইতে খাইতে যখন বলে উঠে, "তোরে হাতের কাছে পাইলে মাইরালামু" কিংবা "থাপ্রামু" , তখন আমার বুকের ভেতরটা আনন্দে ভরে উঠে।
নিশাদ ভাইয়ের পারসনাল লাইফাটারে যখন আমি কচলাইতে কচলাইতে লাইফবয় সাবান বানাইয়া ফেলি, তখন তার মুখে "হারামজাদা, তুই এতকিছু করতে কেমনে পারছ?" কথাটা শুনার মজাটাই আলাদা।
বাবু ভাইয়ের সাথে হাটতেছি। হঠাত্ করে ভাবির টপিক্স তুলে যত্তসব দুনিয়ার আকথা কুকথা বলতেছি। সহ্য করতে না পেরে আমারে ধইরা বাবু ভাই একটা কান মলা দেয়। এই কান মলাটার মজা কি রকম না খাইলে বুঝা যায়না।
বড় ভাইরে খোঁচা মাইরা মাইর খাওয়া কিংবা ধমক খাওয়ার মধ্যেই রয়েছে এক অফুরন্ত ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




