এখন আমি একা একা পথ চলতে পারি।
কারণ, দ্বৈত চলার একটি হাত আজ আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
এখন আমি গন্তব্যহীন এক মুসাফির।
কারণ, মাঝপথে আমি সঙ্গী হারা হয়ে ঠিকানা হারিয়ে ফেলেছি।
এখন আমি শুধু তোমাকেই খুঁজি।
কারণ, তোমার মাঝেই আমি আমার আমিকে খুঁজে পাই।
কিন্তু, না।
খুঁজে পাইনি তোমায়।
শুধু শুধুই মিছে আশায় নিরাশারা বুকের ভিতর বাসা বাঁধছে।
হাজার বছর বাঁচার অভিলাষ আজ সময় নষ্ট বৈ কিছু নয়।
তাই এখন আমি মরণকে ভয় পাই না।
কারণ, যার জন্য বেঁচে থাকতে চেয়েছিলাম সেই আজ আমাকে ছেড়ে চলে গেছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




