সময়টা ২০২১ সাল। আই এম ইন ডিবি {ডিজিটাল (D) বাংলাদেশ (B)}। হঠাত্ একদিন আমার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হলো। তড়িঘড়ি করে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার আমাকে বললো, "বাপরে তোর মাথাটা কেটে ফেলতে হবে!" :-O
আমি টাস্কিত হয়ে ডাক্তারকে বললাম, "মানে কি?"
ডাক্তারঃ মানে কিচ্ছু না। সরকার যদি দেশ ডিজিটাল হওয়ার ৫-৬ বছর আগে যাস্ট সাইবার অপরাধের ভ্রান্ত আশংকা থেকে ফেসবুক অফ রাখতে পারে, তাহলে আমি ২০২১ সালে পা রেখে মাথা ব্যাথার (প্রুভড। কোনো গেইজ নয়।) জন্য তোর মাথা কাটতে পারুম না কেন? তোরা কি দেশটারে ডিজিটাল করতে দিবিনা?
রসাত্বক গল্প হলেও এটাই সত্যি। দেশ এখন এই পথেই অগ্রসর হচ্ছে। তিলের জায়গায় এখন তাল মারা হয়।
ফেসবুক কি দোষ করছে? কেন ফেসবুক বন্ধ?
আচ্ছা একটা কথা বলেন তো। একটা ছুরি যদি ডাক্তারের হাতে থাকে তাহলে সে ছুরিটা দিয়ে ডাক্তার অপারেশন করে রোগীর জীবন বাঁচাবে। আর যদি ঐ একই ছুরি একটা সন্ত্রাসীর হাতে থাকে তাহলে সেই সন্ত্রাসী ছুরি দিয়ে মানুষের প্রাণ নাশ করবে।
এখানে ছুরির কি দোষ? ? না, ছুরির কোনো দোষ নেই। দোষ ছুরির নেতিবাচক ব্যবহারকারীর।
তদ্রুপ ফেসবুকেরও কোনো দোষ নেই। দোষ এর অপব্যবহারকারীর। সুতরাং, ফেসবুকের পিছনে না লেগে তাদের পিছনে লাগুন যারা এর অপব্যবহার করে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




