somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘবালিকার ১৩ বছর

১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

আজ মেঘবালিকা'র ১৩ বছরপূর্তি। ২০১২ সালের আজকের দিনে মেঘবালিকা সামুতে পোস্ট করেছিলাম। এরপর দেখতে-দেখতে কেটে গেলো কতোগুলি বছর। কিন্তু মেঘবালিকা আজোও যেনো সজীব। নিজের লিখা বলে বলছি না। কতো মধুময় ছিলো সেইসব দিনগুলো। এরমাঝে আজ বড্ড মনে পরছে শেহজাদী'র কথা। কোথায় আছে, কেমন আছে জানিনা। কিন্তু বড্ড মিস করি। খুব অল্প সময়ে বড্ড আপন হয়ে গিয়েছিলো। আজো অপেক্ষায় আছি তার ফিরে আসার। শুধুমাত্র তার সঙ্গে দেখা করতে দুবাইয়ের বালি চাপার কাজ ফেলে ছুটেছিলাম সুদূর অস্ট্রেলিয়া। তবে সেই ছুটে যাওয়া বৃথা যায়নি। শেহজাদীও আমায় নিরাশ করেনি। তবে সে গল্প অন্যদিন হবে। আজ আবারো মেঘবালিকা'র কথা বলি....

র্বতের কাছে একটি সমুদ্র নাকি সমুদ্রের কাছে একটি পর্বত? কিভাবে বলবো বুঝছি না। যাই হোক, প্রতিদিন সেই সমুদ্রের পানি রোদ্রের কারণে বাষ্প হয়। সেই বাষ্প ঠান্ডা হয়ে ছোট-ছোট জলকণা এবং তারপর তা হতে মেঘের সৃষ্টি হয়। এটা কমন কেইস। প্রতিনিয়তই এই ঘটনা ঘটে চলছে।

কিন্তু একদিন হল কি, একখন্ড মেঘের প্রতি রোদ্রের অনেক মায়া হল। সে তাকে বাতাসে ভেসে অন্যত্র যেতে দেবে না। সে যে ভালবেসে ফেলেছে তাকে! রোদ্র চায় না মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে যাক। সে মেঘকে খুলে বলে তার ভালবাসার কথা। সব শুনে মেঘও না করতে পারলো না। দুজন হয়ে গেল দুজনার।

কিন্তু চলমান নিয়ম ভাঙ্গা কি এতোই সোজা! মেঘ হয়ে যে জন্ম নিয়েছে, তাকেতো ভেসে যেতেই হবে বাতাসের টানে! ঝড়ে পরতে হবে বৃষ্টি হয়ে।

আজ মেঘের ভেসে যাওয়ার দিন। সব শুনে রোদ্র বলল, সে মেঘকে নিয়ে পালিয়ে যাবে। মেঘ যেন তার জন্য সেই পর্বতের উপর অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে মেঘ জমে বরফ হয়ে গেল। অবশেষে রোদ্রের আসার সময় হল।

রোদ্র আসাতে তার তাপে মেঘ গলতে লাগলো। রোদ্র যত এগিয়ে আসছে মেঘ তত গলছে। এদেখে তাকে বাঁচাতে রোদ্র আরও দ্রুতগতিতে এগিয়ে আসতে লাগল। ফলে মেঘও আরও দ্রুতগতিতে গলে ঝরণা হয়ে নেমে গেল তার জন্মস্থানে। মিলন হল না মেঘ-রোদ্রের!!!

হয়তোবা ভালবাসার পরিমানটা বেশি ছিল বলেই সহ্য করতে পারেনি মেঘ। ফিরে গিয়েছিল মাতৃগর্ভে। এই ভালবাসার সাক্ষী হয়ে আজও রয়েছে সমুদ্রের ধারের সেই পর্বত হতে নেমে আসা ঝরণা।


(ছবি নেট হতে)
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×