somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাহিদামত স্বাধীনতার স্বরূপ

০৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

ক'দিন আগে ট্রেনে চড়ে একটা বিষয় আবিষ্কার করলাম। এই রোজার মাঝেও ফেরিওয়ালারা দিনের বেলায় ফেরি করে খাবার জিনিস বিক্রি করছে। কেউ তাদের রামাদানের পবিত্রতাকে রক্ষার উদ্দেশ্যে থামিয়ে দিচ্ছে না। ভাবলাম, যাক। ট্রেনে অন্তত স্বাধীনভাবে চলার ব্যবস্থা আছে। পরোক্ষণেই দেখি টিটি সাহেব এসে বিনা টিকেটে যাত্রার জন্যে অনেককে জরিমানা করে চলেছে। দেখে মনে মনে ধিক্কার দিলাম। এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?

রাস্তায় হাঁটার সময় নানান শ্রেণী পেশার লোকজনের সহবস্থান দেখে ভাবলাম এখানে অন্তত স্বাধীনভাবে চলার ব্যবস্থা আছে। কিন্তু পরোক্ষণেই দেখি খাবারের দোকানগুলো পর্দা দিয়ে ঘেরা। তবে কি এবার পর্দা নারী বাদ দিয়ে দোকানের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? এই স্বাধীনতাই কি চেয়েছিলাম?

এসব ভাবতে ভাবতে যখন হাঁটছি তখন নাকে কিসের যেনো একটা উঁটকো গন্ধ এসে লাগলো। তখনই রাস্তার পাশে ডাস্টবিন আবিষ্কার করে দ্রুত প্রস্থান করছিলাম। আর তখনই মনে হলো, আরে! এটাইতো সত্যিকারের স্বাধীনতা ঠিক যেমনটা আমরা চাই! এখানেই একমাত্র জাত-বেজাত, শ্রেণী-পেশা, আস্তিক-নাস্তিক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আবর্জনাই মিলেমিশে একাকার হয়ে আছে, আর ডাস্টবিনটা সবাইকে বুকে আগলে রাখছে। সে দেখছে না কোনটা কার আবর্জনা। সে সবাইকেই সমানভাবে বুকে ধারণ করে রেখেছে। এখানে সবাই স্বাধীনভাবে নিজের আবর্জনা ফেলে চলে যাচ্ছে। অন্যেরা কে কি আবর্জনা ফেলছে তাতে কেউ কোনো দৃষ্টি দিচ্ছে না। সবাই আসছে, আবর্জনা ফেলছে, চলে যাচ্ছে। কেউ এসব নিয়ে ঘাটছে না। আর ডাস্টবিনও পরম মমতায় সকল আবর্জনাকে আগলে রাখছে। আবিষ্কার করলাম যে, দিন শেষে ডাস্টবিনই একমাত্র সত্যিকারের স্বাধীনতার প্রতীক। এখানে ভালো, খারাপ নির্বিশেষে সকলের সমান ঠাঁই রয়েছে। এখানে নেই কোনো গরীব-ধনী বা বড়-ছোট। সবার একটাই পরিচয়, তা হচ্ছে “আবর্জনা”। সত্যিই ডাস্টবিন তুমি মহান। তুমিই আমাদের মনের মতো বাক স্বাধীনতার স্বরূপ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×