সবই বদলে যায় ,
সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের রং , মনের রং ,
সময়ের পরিক্রমায় বদলে যায় কিছু দুর্লভ ভালবাসা ,
বদলে যাওয়ার নিয়মে , সকাল হচ্ছে গোধূলি , গোধূলি চলেছে নিবির কালো আঁধারের পানে ,
দিন বদলে হচ্ছে মাস , মাস বদলে হচ্ছে বছর ,
চিলেকোঠার বারান্দা থেকে আসা মাতাল হাওয়া অনুভূতি গুলোকেও বদলে দিচ্ছে ,
নিদ্রাবেশে থাকা চক্ষু গুলো বৃত্তে বন্দি থাকা বিন্দু হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে
সব কিছুই বদলে চলেছে ,
বদলে যাওয়ার সহস্র নিয়ম জেনেও বদলে যায় নি কিছু অনুভুতি,
বদলায়নি চা'য়ের কাপে গভীর মমতায় ছুড়া কিছু দীর্ঘশ্বাস ,
বদলে যায়নি কিছু প্রতিজ্ঞা , পাহারায় মগ্ন থাকা কিছু চক্ষের ভাষ্য ,
সময়ের পরিক্রমায় সেকেন্ড মিনিটে কিংবা মিনিট ঘন্টা'য় বদলে গেলেও ,
বদলায়নি কল্পনার রাজ্যে রাণী হয়ে থাকা একটি মুখ ,
পথগুলো বদলে মসৃণ থেকে কর্কশ, শ্রীহীন হয়ে গেলেও থামছি না ,
শূন্য থেকে শূন্যে বার বার তলিয়ে গিয়েও সেই শূন্য থেকেই শুরু করেছি আবার ,
বেদনার বিষাক্ত নদে গা ভাসিয়ে অনুভূতি গুলোকে বিসর্জন দেই নি ,
না বদলানো অনুভূতি গুলো নিয়েই আমি জীবন্ত, প্রানবন্ত ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




