এক শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করল - আমি তোমাকে একটি আপেল,একটি আপেল এবং আরেকটি আপেল দিলাম।তাহলে তোমার কাছে কয়টি আপেল হবে।
ছাত্র সাথে সাথে জবাব দিল চারটি আপেল।
শিক্ষক ভাবল তার ছাত্র মনযোগ দেয় নাই। সে আবার বলল- মনযোগ দিয়ে শোন, আমি তোমাকে একটি আপেল,একটি আপেল এবং আরেকটি আপেল দিলাম তাহলে মোট কয়টি আপেল হল?
ছাত্র এবার ভাবল স্যারকে কি উত্তর দিয়ে খুশি করা যায়,এবার সে দ্বিধান্বিতভাবে আবার বলল চারটি আপেল।
|
শিক্ষক এবার ভাবল ছাত্রটির প্রিয়ফল স্ট্রবেরি,তাই আপেল নিয়ে প্রশ্ন করায় মনযোগ নষ্ট হয়ে গেছে। তাই শিক্ষক এবার প্রশ্ন করল - আমি তোমাকে একটি স্ট্রবেরি, একটি স্ট্রবেরি এবং আরেকটি স্ট্রবেরি দিলাম। তাহলে তোমার কাছে কয়টি স্ট্রবেরি থাকবে?
ছাত্র জবাব দিল- তিনটি স্ট্রবেরি।
সঠিক উত্তর দেয়ায় শিক্ষক এবার মহা খুশি।
কিন্তু শিক্ষকের এখনও একটি কাজ বাকি। সে ছাত্রকে আবার প্রশ্ন করলেন - ধর তোমাকে একটি আপেল, একটি আপেল এবং আরেকটি আপেল দিলাম তাহলে তোমার কাছে কয়টা আপেল হবে?
ছাত্র আবার গুনে বলল- চারটা।
শিক্ষক এবার বিস্মিত ও হতাশ,কিছুটা বিরক্ত কন্ঠে বললেন- কিভাবে ৪ টা হয়?
ছাত্র বলল- স্যার,আমার ব্যাগের ভেতর আগে একটা আপেল ছিল,আপনি তিনটা দিলেন তাহলে মোট চারটা আপেল হল।
|
গল্পের শিক্ষাঃ যখন
আপনাকে কেউ কোন
ব্যাপারে উত্তর দেয় আর সেটা আপনার
আশা করা উত্তরের সাথে না
মিলে, তবে ভাববেন না সেটা ভুল।
কারণ, তার দৃষ্টিভঙ্গি থেকে
আপনি হয়তো ব্যাপারটি ভেবে দেখেননি।
তাই প্রতিটি ব্যাপারে
আগে মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা
করবেন, তবে অবশ্যই পূর্বনির্ধারিত ধারণা বা বিশ্বাস নিয়ে নয়
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




