somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিমলের পর শিক্ষক রতন পালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

৩১ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

লম্পট শিক্ষক পরিমল জয়ধরের পর আরও এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তেজগাঁও সিভিল এভিয়েশন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার পাল ছাত্রী, শিক্ষিকা এবং মহিলা অভিভাবকদের যৌন হয়রানি করছেন বলে অভিযোগ তুলেছেন ওই স্কুলের শিক্ষকরা। শিক্ষকরা জানান, অশালীন কথাবার্তার মাধ্যমে তিনি মেয়েদের উত্ত্যক্ত করেন। নানা অজুহাতে মেয়েদের গায়ে হাত দেয়ার কারণে এরই মধ্যে তাকে মেয়েদের শিফ্ট থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি মহিলা শিক্ষকদেরও নানাভাবে যৌন হয়রানি করেন। মহিলা শিক্ষকরা তার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। গত ১০ জুলাই দাখিলকৃত এক মহিলা শিক্ষকের অভিযোগে বলা হয়েছে, গত ৩ থেকে ৪ মাস ধরে রতন পাল আমার সঙ্গে নানা রকমের অশ্লীল কথাবার্তা বলছে। অশালীন আচরণ করছে। নানা ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে আমাকে উত্ত্যক্ত করছে। আমি তার ইভ টিজিংয়ের শিকার। অপর এক অভিযোগে বলা হয়েছে, রতন পাল বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে কখনও কৌশলে বা জোরপূর্বক দৈহিক সম্পর্ক স্থাপন করেছেন। কৌশলের মধ্যে রয়েছে- প্রশ্নপত্র ফাঁস, বিনা পয়সায় কোচিংয়ে পড়ানো, পরীক্ষায় ফেল করানোর ভয়, কুরুচিপূর্ণ মন্তব্য প্রভৃতি। অনেক ছাত্রী লজ্জায় বিষয়টি এড়িয়ে গেলেও কেউ কেউ রতন পালের সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, রতন কুমার পালের কোচিংয়ে না পড়লে ছাত্র-ছাত্রীদের সঙ্গে করা হয় অসৌজন্যমূলক আচরণ। অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়ায় শিবলী নামের এক ছাত্রকে তিনি বেধড়ক পিটিয়েছেন। এভাবে তার কোচিংয়ে পড়ার জন্যে ছাত্র-ছাত্রীদের বাধ্য করা হয়। তার কোচিং সেন্টার শাহীনবাগ মসজিদের পাশে।
স্কুলের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, আমার কাছে কয়েক দিন আগে রতন পালের নারী কেলেঙ্কারি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি প্রক্রিয়াধীন। এ মুহূর্তে আমি কারও পক্ষে বা বিপক্ষে বলতে পারবো না। তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আমার কাছে আসেনি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তিনি জানান, রতন পাল সহকারী প্রধান শিক্ষক নন। তবে চলতি দায়িত্বে রয়েছেন।
অভিযুক্ত শিক্ষক রতন পাল সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার কোনটিই সত্য নয়। তবে আমি যেহেতু ম্যানেজিং কমিটিতে শিক্ষক প্রতিনিধি সেহেতু অনেক বিষয় আমাকে ম্যানেজ করতে হয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×