কিছু সুন্দর অনুভূতি ( মাওলানা আবু তাহের মেছবাহ -এঁর লেখা থেকে)
০৩ রা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু মানুষ ছুটছে যশ ও খ্যাতি এবং সুনাম ও সুখ্যাতির পিছনে। তাদের একমাত্র কাম্য হলো মানববন্দনা। তারা যেখানে যাবে মানুষ তাদের ঘিরে ধরবে, তাদের নামের শ্লোগান ও প্রশংসা-ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হবে, চারদিকে শোনা যাবে শুধু তাদেরই জয়গান। এটাই তাদের সারা জীবনের সাধনা ও আরাধনা। মানুষের পূজা ও বন্দনা লাভ করার জন্য এমনকি জীবনের সকল শান্তি ও স্বস্তি বিসর্জন দিতেও তাদের কুণ্ঠা নেই। কিছু মানুষ ছুটছে অর্থ-বিত্ত ও ধনসম্পদের পিছনে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো বৈধ-অবৈধ যে কোন উপায়ে আরো বেশী অর্থ-বিত্ত করায়ত্ত করা এবং সম্পদের পাহাড় গড়ে তোলা। সম্পদের জন্য এমন কোন হীনতা ও নীচতা নেই এবং এমন কোন নিষ্ঠুরতা ও পাশবিকতা নেই যা তারা গ্রহণ করতে পারে না। পৃথিবীতে মানুষের জীবনে যা কিছু নৈরাজ্য ও অনাচার, যা কিছু অশান্তি ও গোলযোগ, হানাহানি ও রক্তপাত, তার মূলে আর কিছু নয়, অর্থলিপ্সা ও যশলিপ্সা! অথচ এত কিছু যে জীবনের জন্য, জরা ও বার্ধক্যের পর মৃত্যুই হলো তার একমাত্র পরিণতি। চোখের সামনেই তো দেখতে পাই, অর্থ-বিত্ত ও যশ-খ্যাতির শীর্ষচূড়ায় পৌঁছে যাওয়া কত মানুষ মৃত্যুর আগেই অহরহ ভোগ করছে মৃত্যুযাতনা! তাদের ঘরে আগুন, বাইরে আগুন, এত আগুন যে আত্মহনন ছাড়া তারা মুক্তির কোন উপায় খুঁজে পায় না। তবু কি তোমার চাই খ্যাতির মিনার এবং সম্পদের পাহাড়! আমি তো শুধু চাই শানি-, দুনিয়ার এবং আখেরাতের।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন