somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকটা অসাধারণ গেম এসাসিন্স ক্রীড (Assassin's Creed)

০৩ রা আগস্ট, ২০১১ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোর্ড ফাইটের অনেক রকমের গেমসই আমার খেলা হয়েছে কিন্তু এসাসিন্স ক্রীডের মত গেম খুব কমই আমার চোখে পড়েছে। এখন ইউবিসফটের এসাসিন্স ক্রীড গেমটি জনপ্রিয়তার দিক থেকে প্রিন্স অফ পারসিয়া সিরিজকেও হার মানায়। মূলত এখন পর্যন্ত এসাসিন্স ক্রীডের তিনটি ট্রিলজি বের হলেও আজকে আলোচনা করব এর প্রথম পর্ব এসাসিন্স ক্রীড নিয়ে।

এই গেমসের মূল চরিত্র হচ্ছে ডেসমন মাইলস ও আলতাইর ইবন লা আহাদ। ডেসমন মাইলস কে টেম্পলার রা অবস্টার্গো নামক ল্যাবরেটরিতে এনিমাস নামের একটি যন্ত্রের সাহায্যে ক্রুসেডের সময়কার এসাসিন আলতাইরের জীবন বৃতান্ত জানার জন্য বাধ্য করে। এনিমাসের মাধ্যমে ডেসমনের DNA থেকে তার পূর্বপুরুষ আলতাইরের ঘটনা জানার জন্য তারা চেষ্টা করতে থাকে। ডেসমন এনিমাস এ থাকাকালে আলতাইরকে নিয়ে বিভিন্ন মিশন খেলতে হয়। আলতাইর হচ্ছে ক্রুসেডের সময়কার এসাসিন ব্রাদারহুডের একজন সদস্য। আল মুয়াল্লিমের নির্দেশে সে সমাজে অত্যাচারকারী বিভিন্ন টেম্পলারদের মারে।

বিভিন্ন মিশনের মাধ্যমে গেমটির শেষের দিকে আলতাইর জানতে পারে আসলে আলমুয়াল্লিম তার দরকারের জন্য বিভিন্ন সময় টেম্পলারদের তাদের মাধ্যমে মেরে ফেলছে। এবং পিস অফ ইডেন ব্যবহারের মাধ্যমে মানুষকে তার জন্য ব্যবহার করছে। এই জন্য গেমসের শেষে আলতাইর আলমোয়াল্লিমকে মেরে ফেলে ও অ্যাপল অফ ইডেন অন্য কোন জ়ায়গায় লুকিয়ে ফেলে। পরবর্তীতে তা টেম্পলারদের হাতে আসলেও শেষে আবার এজিও আউদিতোরে দ্য ফেরেঞ্জে (Assassin’s Creed II ও III এর নায়ক) এটাকে গোপনে লুকিয়ে রাখে।পিস অফ ইডেন আবার খুজে পাওয়ার জন্যই টেম্পলাররা ডেসমনকে দিয়ে তার পূর্বপুরুষ এসাসিনদের কাছে লুকানো পিস অফ ইডেনের লোকেসন খোজার চেষ্টা করে।

এই গেমসের গেমপ্লে অন্যান্য সোর্ডফাইট গেমসের চেয়ে ভিন্ন।লুকিয়ে শত্রুকে মারার জন্য আলতাইরের হাতে হিডেন ব্লেড লাগানো থাকে। এছাড়া সোর্ডের জন্য বেশ কিছু কম্বো আছে। এছাড়া দূর থেকে শত্রুকে মারার জন্য থ্রোয়িং নাইফ আছে যা দিয়ে লক করা শত্রুকে দূর থেকে ছুড়ি ছুড়ে মারা যায়। কামারের কাছ থেকে এসব থ্রোয়িং নাইফ চুরি করতে হয়। ছোট ড্যাগার টাইপের ওয়েপনও আছে যা শর্ট কম্ব্যাটে ব্যবহার করা যায়।এই গেমসটি ওপেন ট্রেক ধরণের। সব দিকেই যাওয়া যায়। সিটির ম্যাপ আনলক করার জন্য বিভিন্ন ঈগল টাওয়ার থেকে সিঙ্ক্রোনাইজ করতে হয়। এই গেমটির সবচেয়ে ভালো দিক হল প্রায় সকল বিল্ডিং বা স্থাপনার উপর আলতাইর উঠতে পারে।
গেমটি যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না। তবে মাঝে গেমটি বোরিং মনে হতে পারে কিন্তু এর চোখ ধাধানো ফিনিশিং গেমারকে পরের সিক্যুয়েল খেলার জন্য বাধ্য করবে। এর পরের ভার্সনগুলো এর তুলনায় অনেক চমকপ্রদ হলেও প্রথম গেম হিসেবে এসাসিন্স ক্রীড অনেক সমৃদ্ধ। গেমটির ending আপনাকে অবশ্যই অবাক করবে তা নিশ্চিৎভাবে বলা যায়। যদি গেমটি খেলা না থাকে তবে খেলে ফেলুন এই অসাধারণ গেমটি।

যারা এসাসিন্স ক্রীডের ফ্যান তারা Assassin's Creed lineage শর্ট ফিল্মটি দেখতে পারেন। এসাসিন্স ক্রীড ২ এর কাহিনী অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এটা দেখলে। সামনের পর্ব পরে দিব। আমার ব্লগে আরো কিছু গেমসের রিভিউ দেখার আমন্ত্রণ রইল!:)
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×