আমি বাঙালী । হিন্দী সিনেমাআমার
খুব প্রিয় ।
বাংলা সিনেমা আমি দেখি না ।কথার
মাঝখানে অপ্রয়োজনে ইংরেজী বলি ।
আমি ইংরেজীতে দেখি ড্রিম ।
বিয়ের সময় ফর্সা পাত্রী খুঁজি ।
কালো মানুষকে 'কালু','কাউলা'
বা 'কাইল্যা' ডাকি ।
সৃষ্টি কর্তা মানি তবে ঘুষের
টাকা নিতে এক ফোঁটা বিলম্ব করি না ।
কোনো লোক মদ
খেলে তাকে ঘৃনা করি তবে ঘুষখোরের
কাছে মেয়ে বিয়ে দিতে আপত্তিনাই ।
নামাজ পড়ার সময় আমি সবার সাথে এক
কাতারে দাঁড়া
ই তবে বাসায় কাজের লোকের সাখে এক
টেবিলে খাই না ।সালাম
মানে 'আপনার উপর শান্তি বর্ষিত হোক
অথচ সালাম শুধু উর্ধ্বতন মানুষদের
দেই,নিম্ন সমাজের মানুষদের(গরিব)
সালাম দেবার প্রশ্নই আসে না।
বড় সাহেবকে দেখলে হাত কচলে গদগদ
করে চেয়ার ছেড়ে দেই আবার বাবার
বয়সী রিক্সাওয়ালাকে তুই
তোকারি করা আমার খুব প্রিয় ।
আমি একুশের প্রভাত ফেরীতে আ
মরি বাংলা ভাষা গেয়ে টেয়ে পহেলা বৈশাখে বাসী ভাত
খাই কিন্তু বাসায় বাসী খাবার আমার
কাজের পিচ্চিটাকে দেই ।
আমি মনে প্রানে বাঙালী,বিলিভ মি
খোদার কসম আমরা বাঙ্গালী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

