►► আলোর উত্স ◄◄
ধরুন দুপুর বারোটায় আপনি ঘরের মধ্যে বসে আছেন। ঘর হতে কোনভাবেই সূর্য দেখা যাচ্ছে না,এমনকি জানালা দিয়ে উঁকি দিয়েও না, কারণতখন সূর্য সোজা ঘরের উপর।লাইটও বন্ধ করা আছে। কিন্তু ঘরে আলোর কোনই অভাব নেই।
প্রশ্ন হলো ঘরের এই আলোর উত্স কী ??
অনেকেই হয়তো বলবেন—“ কেন, সূর্য দেখা না গেলেইকী?? আলো তো সূর্য থেকেই আসছে, তাই সূর্যই এখানে উত্স।”
আমি বলবো, “আলো তো সূর্য থেকেই আসছে”— এখানেই আমার আপত্তি। আলো যদি সূর্য থেকেই আসতো তাহলেঅবশ্যই সূর্যকে আমরা দেখতে পেতাম, কারণ কোন কিছু থেকে আলো এসে আমাদের চোখে পড়লেই আমরা তাকে দেখতে পাই। এই 'কোন কিছু' টাকেই বলা হয় উত্স। যেহেতু সূর্যকে আমরা দেখছি না সুতরাং সূর্য থেকে আলো ঘরে আসছে না, আসলে ঘর থেকে সূর্যকেদেখা যেত।অর্থাত্, সূর্য এখানে উত্স নয়।
তাহলে উত্স কে???
এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের আগে “আলোক উত্স” কে ভালোভাবে সংজ্ঞায়িত করতে হবে। সংজ্ঞাটা খুবই সাদামাটা।
সংজ্ঞাঃ যা থেকে আলো আসে তাই উত্স।
তা তো বুঝলাম যা থেকে আলোআসে তাই উত্স, কিন্তু যাথেকে আলো আসে তা নিজেই আলো উত্পন্ন করবেতা কে বললো?? এমনও তো হতে পারে অন্য কেউ আলো উত্পন্ন করছে আর সে আলো প্রতিফলিতবা বিক্ষিপ্ত করছে। তাই আলোক উত্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়।
•মুখ্য উত্সঃ যে উত্স নিজেই আলো উত্পন্ন করে। যেমনঃ সূর্য,লাইট, মোমবাতি ইত্যাদি।
•গৌণ উত্সঃ যে উত্স নিজে আলো উত্পন্ন করে না, শুধুমাত্র অপরকোন মুখ্য উত্স এর আলো প্রতিফলিত বা বিক্ষিপ্ত করে।
যেমনঃ চাঁদ, মেঘ, বাতাস, মাটি, পরিবেশ এমনকি আপনি বা আমি !!
এখন আসা যাক আমাদের প্রশ্নের উত্তরে। আসলে ঘরে যে আলো প্রবেশকরছে তাসরাসরি সূর্যালোক নয়। সূর্যের আলো বায়ুতে বা মেঘে বা গাছপালাতে অথবা অন্য কোন দেয়াল বা ঘর বা মাটি থেকে এমনকি অন্য কোনমানুষ বা প্রাণীর দেহ থেকে প্রতিফলিত বা বিক্ষিপ্ত হয়ে ঘরে প্রবেশ করেছে এবং ঘরকে আলোকিত করেছে। অর্থাত্ এক্ষেত্রে উত্স হলো পরিবেশ এবং তা একটি গৌণ উত্স।
গৌণ উত্স নামে গৌণ হলেও প্রয়োজনের দিক থেকে কিন্তু গৌণ নয়। গৌণ উত্সআছে বলেই সূর্যালোক সরাসরি না পেলেও আমাদের আলোর কোনই অভাব হয় না। যদি গৌণ উত্স না থাকতো তাহলে ভরদুপুরেও ঘরের ভিতর নিকষ কালো অন্ধকার থাকতো, লাইট জ্বালানো ছাড়া কোন উপায়ই থাকতো না!! যেমনটা হয় স্পেসশিপগুলোতে, হয়তো বাইরে সরাসরি সূর্য আছে কিন্তু স্পেসশিপের ভিতর লাইট জ্বালানো ছাড়া উপায় নেই!!!
গৌণ উত্স সম্পর্কে আরেকটা মজার ঘটনা বলি। খেয়াল করে দেখবেন মেঘলা দিনে, যখন ঘন মেঘের কারণেসূর্য আকাশে দেখা যায় না তখন খোলা মাঠে দাঁড়ালে কোন দিকেই নিজের ছায়া পাওয়া যায়না, অথচ মেঘমুক্ত দিনে ঠিকই সূর্যের বিপরীতে নিজের ছায়া দেখা যায়। এর কারণ প্রথম ক্ষেত্রে আলোক উত্স হলো মেঘ। এটি অনেক বড় এবং (সূর্যের তুলনায়) অনেক কাছে বলে চারদিকেইআলো ছড়িয়ে দিচ্ছে, নির্দিষ্ট কোন দিকে দিচ্ছে না। আর ছায়া শুধু তখনই দেখা যায় যখন আলো নির্দিষ্ট একদিক থেকে আসে। তাই এক্ষেত্রে ছায়া দেখা যায় না।
আসলে, গৌণ উত্স আছে বলেইআমাদের এই পৃথিবীটা এত সুন্দর!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

