বাস্তবতাকে মেনে নিয়ে জীবনের শেষ প্রান্তে এসে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পৌরসভাধীন বাঘানগর গ্রামের মৃত নো য়াব আলীর কন্যা ষাটো র্ধ্ব বৃ দ্ধা আমিনা খাতুন আজ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন । এমন হাজারও আমিনা রয়েছে যাঁদের খবর আমরা কখনও কেউ রাখি না । জানার ইচ্ছাও করিনা আমিনারা কেমন আছে । দীর্ঘ ১৫বছর ধরে ভিক্ষা করছেন তিনি । বাবা মায়ের মেঝো মেয়ে আমিনা বেগম । মক্তব পর্যন্ত পড়েছেন । ছোট বেলা কেঁটেছে বিলের জলে শাপলা তুলে আর খেলার মাঠে বৌ-ছি খেলে। অতিদারিদ্র বাবার ঘরে জম্ন নেয়া আমিনা ছিল বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান। মাত্র ১২বছর বয়সে তার বাবা সখ করে তাঁকে পাশের বাড়ি দিনমজুর আবুবক্কর ছিদ্দিকের সঙ্গে সাদামাঠা আয়োজনে বিয়ে দেন । অভাব অনটনের মধ্যে দিয়ে অর্ধপেটা খেয়ে চলতে থাকে আমিনার সংসার জীবন। দাম্পত্য জীবনে তাঁদের ঘর আলো করে আসে পিয়ারা ও আশিক নামে দুই সন্তান । সন্তান দুইটি নিয়ে অনেক স্বপ্ন ছিল আমিনা বেগমের। কিন্তু একমাত্র ছেলে আশিকের বয়স যখন ২১দিন, হঠাত আমিনার স্বামী আবুবক্করের দেখা দেয় মরণ ব্যাধি ক্যান্সার।সংসারে দেখা দেয় অমাবস্যারঘোর অন্ধকার। অর্থাভাবে একপ্রকার বিনা চিকিতসায় মারাযায় তাঁর স্বামী। স্বামীর অকাল মৃত্যুতে বিচলিত না হয়ে আমিনা অন্যের বাড়িতে জিয়ের কাজ শুরু করেন। পিতার শূন্যতাকে কখনও বুঝতে দেয়নি তাঁর সন্তানদের। সংসার চালাতে গিয়ে প্রতিদিন একপ্রকার নীরব যুদ্ধের মধ্যে দিয়ে তিনি অতিবাহিত করেছেন। স্বামীর রেখে যাওয়া মাত্র ৮শতাংশ জায়গায় বসবাস করতেনতিনি। অসহায়ত্বের সুযোগে স্বামীর রেখে যাওয়া শেষ সম্ভলটুকুও কেঁড়ে নেয় তার ভাসুর। এখন তিনি পাশের গায়ে তাঁর বাবার বাড়িতে থাকেন। আমিনা এর মধ্যে এক মাত্র মেয়ে পিয়ারাকে নরসিংদীর মাধবদী এলাকায় বিয়ে দেন। কিন্তু নিয়তি কি নির্মম পরিহাস হঠাত চলতি বছরের ৬ জুন আমিনার পেটে প্রচন্ড ব্যথা। পরীক্ষা করে ধরা পড়ে ৫কেজী ওজনের একটি টিউমার। তাতেও ভেঙে পরেননি তিনি। নিজের জমানো কিছু অর্থ আর মানুষের দেয়া অর্থসাহায্য দিয়ে ঢাকা সরোয়ারদী হাসপাতালে চিকিতসা নেয় সে। এই ভাবেই জীবন থেকে কেঁটে যায় অনেক গুলি সময়। এখন আগের মত প্ররিশ্রম করতে পারে না। বড় আশা ছিল একমাত্র ছেলে নবী হোসেন সংসারের হাল ধরবে। ছেলেকে বিয়ে করানোর পর, নারী ছেঁড়া ধন একমাত্র ছেলেও সময় মত মুখ ফিরিয়ে নেয়। নারায়ণগঞ্জের বন্দরের নবীগণঞ্জ এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। মায়ের খবর রাখে না ছেলে। নবী মিয়া নারায়ণগঞ্জ শহরে রিকশা চালায়। দীর্ঘ ৩৫ বছরের বুকের জমা দুসহ স্মৃতির কথাগুলি বলতে গিয়ে মনের অজানতে চোখের পানিতে বুক বেসে গেছে আমিনার। তাঁর এই বুকফাটা কষ্টের কথাগুলি শোনে আশেপাশের অনেকে তাঁর মত কেঁদে ফেলেন। এখন আমিনার মনে হয় বাঁচার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা নয়।
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।