প্রিয় ষাঁড়
থুক্কু স্যার,
স্যার রাগ করলেন ?? স্যার আপনি তো ভালই করেই জানেন আমার উচ্চারণে সমস্যা আছে...মাঝে মাঝে "স" কে "ষ" আর"র" কে "ড়" বলি...এজন্য ভুলে ষাঁড় বলে ফেলেছিলাম
যাই হোক এসব বাদ দিন..
স্যার আপনার বৌ কেমন আছে সেটা বলেন ?? আন্টিকে অনেকদিন দেখি না...শেষ যেদিন দেখেছিলাম সেদিন তিনি আপনার ক্লাস দেখতে এসেছিলেন...কিন্ তু স্যার,ঐদিনের কথা মনে পরলে মনে বড়
দুঃখ লাগে
পড়া শিখি নি বলে আপনি আমাকে কান ধরতে বলেন......
তবে কার কান ধরতে হবে সেটা না বলাতে আমি আপনার কান ধরে ফেলেছিলাম আন্টির সামনে...
তারপর আমায় যে মারটাই না দিয়েছিলেন......
পরে আন্টি আমারকষ্ট বুঝতে পেরে আমার মাথায়হাত বুলিয়ে দেন.......
আহ !!! কি যে শান্তি লেগেছিল তখন
যাই হোক.......
আন্টির কথা তো গেল...
আপনার মেয়েকেমন আছে স্যার ??
ও তো স্যার দেখতেওদারুণ ছিল...দেখতে যেন ঠিক ঐশ্বরিয়ার মত......
স্যার জানেন,ক্লাসে আমাকে অনেকে দুষ্টুমি করে বলে আপনি নাকি আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন ?? শুনে লজ্জায় তো মুখ আমার লাল হয়ে যায়...স্যার,সত্যিই কি আপনার মেয়ের সাথে আমার বিয়েদিবেন ??
যদি দিয়ে চান আমার কোন আপত্তি নেই.......
আমি তো আর স্যারের কথা ফেলতে পারব না.......
.তাছাড়া আপনার মেয়েকে আমিও কম পছন্দ করি না........
অনেক ভাল লাগে তাকে..........
যেদিন প্রথমদেখেছিলাম সেদিনই প্রেমে পড়েছিলাম.........
ওকে দেখলেই
"দেখেছি প্রথমবার, দুচোখে প্রেমের জোয়ার"
গানটার কথা মনে পড়ে
স্যার,আপনার বাসার কাজের বুয়ার কি খবর?? সেও তো দেখতে খারাপ ছিল না........
মাঝে মাঝে ওকেও আমার খুব দেখতে ইচ্ছে করে..,...কিযে করি !!
আজ আর কথা বাড়াব না......
এত গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে আপনি কেমন আছেন জিজ্ঞেস করতেই ভুলে গেছি.......
থাক সেটা আজ আর জিজ্ঞেস করার টাইম নেই........
যাদের কথা চিঠিতে বলেছি তাদের খবর আমাকে জানাবেন কিন্তু.........
ভাল থাকবেন ষাঁড়...ওহ !!! সরি সরি!! ভাল থাকবেন স্যার......আবারো ভুল হয়ে গেল
ইতি
আপনার মেয়ের হবু জামাই হতে ইচ্ছুক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মো: কুদ্দুছ মিয়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

