আলো আঁধার
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূর দিগন্তে চেয়ে দেখি
বাঁশ বাগানের ছায়
জলপরীরা খেলা করে
আলোর মায়ায় ।।
নারকেলের পাতার ফাঁকে
শুক্ল পক্ষের চাঁদ
আলো ঝলমল সৌন্দর্য ই যেন
তার অপরাধ ।।
জোছনা রাতে চলতে চলতে
পল্লীর নির্জন পথে
ভালো লাগে জোছনায় ভিজে
কবিতা আঁকতে ।।
,
আধার ও আমার ভালো লাগে
দুঃখ বিলাসে
দুঃখসুখের স্মৃতি খেলা করে
মধুর পরশে ।।
আমাবস্যার রাতে সেথা
জোনাক পোকার খেলা
নানা রঙের স্বপ্নে গড়া
মায়াবী এক মেলা ।
যখন আমি ছোট্ট ছিলাম
একলা একেলা
হাজার রঙের স্বপ্নে বিভোর
কেটে যেতো বেলা ।
বেলা শেষের বেলায় আমি
বড্ড একেলা
স্মৃতিগুলো হাতড়ে চলে
অদ্ভুতুড়ে খেলা।
কবিতাটি আমার প্রিয় স্বপন ভাইকে উৎসর্গ করা হলো । দূর প্রবাসে স্বপন ভাই/বন্ধু তুমি ভালো থেকো। শুভকামনা রইলো।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন