নবান্ন
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডানা মেলে উড়ে চলে
নীল প্রজাপ্রতি ,
সাথে সাথে উড়ে চলে
তার সাথিটি ।
আসমানের সাদা মেঘ
হয়েছে উধাও ,
হেমন্তের আগমনী
জয়ধ্বনি দাও।
ঝিকিমিকি ঘাসের ডগায়
জমানো শিশির ,
বাতাসে পাকা ধানের ছড়া
দুলিতেছে ধীর ।
রবিবাবু দিলো দেখা
আজি এ প্রভাতে ,
ঝিকিমিকি আলোর খেলা
সারা প্রকৃতিতে ।
কুলবধূ হেঁটে চলে
জল নিয়ে কাখে ,
নব আনন্দে পাখীগুলি
ডাকিতেছে শাখে ।
ধান কাটা হয়েছে শুরু ,
ব্যস্ত কৃষাণ কৃষাণী ।
শত কাজ তবু তাদের ,
কত আনন্দ না-জানি।
ঢেঁকিরপাড়ের শব্দে
জেগে ওঠে পাড়া ,
মাঠেমাঠে কাজের ধুম ,
পড়ে গেছে সাড়া ।
উঠানে ধরায়ে উনুন
দাদী বানায় পিঠা ,
মনের সুখে খায় খুকু
বলে বেজায় মিঠা ।
এতকাজ এত হাসি
এত আনন্দ
তবু তো নেইকো তাদের
কোথাও এতটুকু দ্বন্দ ।
ছবি গুগোল থেকে
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন