
বানের জলে ভেসে গেছে বাড়ি
ডুবেছে ফসল মাঠ
হারিয়ে গেছে সহায় সম্বল
হারিয়েছে চেনা ঘাট ।
শত শত লোক নিরাশ্রয় হলো
চোখের ই নিমেষে ।
হতদরিদ্র ক্ষুধার্ত শিশু বেঁচে আছে দেখো ,
প্রচণ্ড কায়ক্লেশে ।
চারিদিকে জল আর্তের কোলাহল
সামান্যতৃষ্ণার পানি পর্যন্ত নাই ।
ত্রানের আশায় বসিয়া রইলো বৃথাই
কেউ তো দেখেনা ভাই।
একটু কি দয়া হয়না তোমার
এই দুঃখী জনের তরে ।
ছিলতো সবকিছুই হারিয়েছে তাহারা ,
নিদারুণ ভাগ্যের ফেরে।
এদিকে মানুষের এত দুঃখ জ্বালা ,
হাহাকারে ভরা জীবন ।
অপর দিকে চলে রঙ তামাশা
বিবেক বোধের মরণ।
আকাশে উড়িছে সাদা মেঘের ভেলা
আমানিশার পরে ভোর,
কত শত লোক রয়েছে দূৃর্দশায় ,
কে দেবে কারে খবর ?
দামি দামি বাড়ি ও গাড়ি
লক্ষ কোটি টাকার অলংকার ।
কি হবে তাতে ,যদি নাইবা হলো ,
আর্ত মানবতার উপকার।
মানুষ যেখানে বানভাসি হয়ে ,
না খেয়ে কষ্টে মরে ।
সেখানে তোমার বিলাস ব্যসনে
কত না খরচ আহারে ।
ক্যাসিনো চালাও , জুয়া খেলে যাও
খুশিতে ভাসো জোয়ারে ।
পতিতা তোমার নিত্য সঙ্গী ,
কি সভ্য সমাজ আহারে !
নেশার পিছনে কত মজা কে জানে ,
কে বলিবে কাকে ?
সব হারাতে পারো এক নিমেষে ,
চোখের পলকে ?
ঈশ্বর শুধু চাহিয়া দেখিতেছে
মানবতার লজ্জাজনক হার ।
নিতেছে পরীক্ষা আসিবে পালা
এইবার বুঝি তোমার ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২০ ভোর ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




