ব্যাঙের বিয়ে [শিশুতোষ ছড়া]
২২ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোলা ব্যাঙের বিয়ে হবে
চলছে আয়োজন ।
শত শত ব্যাঙ ব্যাঙাচি
পেলো নিমন্ত্রণ ।।
ব্যাঙ বাবাজী খুব তো রাজী ,
বসলো বিয়ের পিড়িতে
ব্যাঙের ভাইটি হোঁচট খেলো,
নামতে গিয়ে সিড়িতে ।
কনে ব্যাঙটি দেখতে দারুণ
গহনা আর লাল শাড়ীতে।
ব্যাঙের বাবা বড্ড খুশি,
হাত বুলাচ্ছে দাড়িতে।
মা ব্যাঙটি পরেছে দেখো
ছোটো খাটো টপ স্কার্ট,
এই পোষাকে তাকে নাকি
দেখায় দারুণ স্মার্ট ।
সানাই বাজছে বাজছে ঢোল,
নাচছে সবাই তা ধিন তা ।
কব্জি ডুবিয়ে খাবে সবাই
নেই তো কোন চিন্তা।
দারুণ হল্লা চিল্লা পাল্লা
চলল সারা দিন রাত্রি ।
বাজি পটকা ফুটলো অনেক
নাচলো বিয়ের পাত্র পাত্রী।
আলো ঝলমল চারদিকে তে
আনন্দ খুশির উল্লাসে ।
ব্যাঙ সমাজে খুশির আলো
ঝলমলিয়ে উঠলো হেসে।
সুখী হোক ব্যাঙ বাবাজী
সুখী হোক কনে ব্যাঙ ।
মনের সুখে বর্ষার দিনে
করুক তারা ঘ্যাঙর ঘ্যাঙ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন