somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোছনার গল্প

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই পৃথিবীটা খুব সুন্দর ।চারিদিকের মানুষগুলো খারাপ না কিন্তু এই পৃথিবীরই কিছু কিছু মানুষের জন্য হঠাৎ করে এই সুন্দর পৃখিবীটা কুৎসিত রূপ ধারণ করে।তখন আর পৃথিবীটাকে আর সুন্দর মনে হয়না । অসহ্য লাগে , দম বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস নিতে ইচ্ছা করে না ।কষ্ট হয় ।মরে যেতে ইচ্ছা করে । জোছনার আজ মরে যেতে ইচ্ছা করছিলো।কতবার ভেবেছে হারপিক খাবে আবার ভেবেছে চারতলার এই বাসা থেকে ঝাঁপ দেবে। কিন্তু একমাত্র ছোট্ট ভাইটার মুখ বার বার ভেসে ওঠায় সেটা সে কার্যকর করতে পারেনি ।

জোছনা আজ সারাদিন একমনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে । দেখলে মনে হবে সে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে হয়তো । আসলেই কি সে বাইরের দৃশ্য উপভোগ করছে ? না ,সে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে না ।সেই অবস্থা বা মনমানসিকতা তার বর্তমানে নেই । সে বসে আছে উদাস ব্যথিত ভাঙা মন নিয়ে ।তার মুখে এক রাশ কষ্টের ছাপ ।চোখ ছলছল।

বুকে রয়েছে অচেনা চিনচিনে এক ধরনের সুক্ষ ব্যাথা । অতি প্রিয় কিছু হঠাৎ করে হারিয়ে ফেলার জ্বালা ।কিন্তু সে কথা সে কা্উকে না পারছে বলতে ,না পারছে সহ্য করতে। কাল থেকে কত বার মনে হয়েছে মৃত্যুই তার একমাত্র পরিণতি মৃত্যুই তার একমাত্র আশ্রয় স্থল কিন্তু না সে হেরে য়াওয়া মেয়ে নয় সে হেরে যাবে না সে পৃথিবীকে দেখিয়ে দেবে সে পারে সে পারবে।ছোট্ট বাবা মা হারা মেয়েকে কেউ হারাতে পারবেনা ।কিন্তু আবার যখনই অতীত স্মৃতি ফিরে আসে মনে তখন তার বুক বেয়ে একরাশ দুঃখ উথলে উঠছে ।কান্না গুলো গলার কাছে দলা হয়ে পাকিয়ে যাচ্ছে ।…….

জাহিদ সদ্য ইঞ্জিননিয়ারিং পাশ করেছে। জোছনা এই জাহিদ নামের ছেলেটাকে অসম্ভব ভালোবাসতো এখনও সে ভালোবাসে।এই ভালোবাসাবাসি প্রায় আট বছর ধরে । কত প্রমে কত খোঁজ খবর ।কতনা উপহার উপঢৌকন। জাহিদের মতো এতটা কেয়ারিং ছেলে খুব একটা দেখা যায় না ।বন্ধুদরে মধ্যে জোছনাকে নিয়ে একটা সুক্ষ হিংসা কাজ করতো বরাবর । জোছনাও এটা উপভোগ করতো ।

কিন্তু পাশ করার পর জাহিদ যেন রাতারাতি বদলে গেল ।আস্তে আস্তে শোনা যেতে লাগরো সে আরো একটি মেয়ের প্রেমে পড়েছে মেয়েটি তার বাবার একমাত্র মেয়ে এবং বিত্তশালী । জোছনা প্রথম প্রখম বিশ্বাসই করেনি এটা কখনও হয় !সব বানানো বন্ধুদের হিংসা !!

জাহিদও ক্রমশ অস্বীকার করে এসেছে না সে এসব কিছু করছেনা্ এমনকি বিয়ের আগের রাতেও সে আর জাহিদ অনেক রাত জেগে কতনা আলাপ …..জোছনা চোখের জল মুছলো । না সে আর কাঁদবে না সে হেরে যাবেনা । সে মেয়ে হতে পারে কিন্তু অসহায় নয় তার আত্মমর্যাদা আত্মসন্মানবোধ আছে । সে ঠুনকো একটা প্রেমের জন্য এত সহজে নিজের জীবন বিলিয়ে দিচ্ছিলো।এটা ভাবতেই নিজের উপরই তার নিজের রাগ হচ্ছে এখন।

সে বড় হবে ।অনেক বড় মাপের মানুষ হবে ।মানুষের জন্য তার এই একজীবনে অনেক কিছু করার আছে । জোছনা চোখের জল মুছে ফেলল ।সে দৃপ্ত শপথ নিলো। সে তার এ জীবনটা পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের জন্য কিছু একটা করবে ।ছোট ভাইকে মানুষের মত মানুষ করবে ।এই সমাজের মানুষগুলোর মতো অমানুষ বানাবে না ।পৃথিবীতে স্বার্থই সব নয়।....।

আসলে এই পৃথিবীতে ত্যাগের মতো সুখ আর কিছুতে নেই ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×