
রুধিরাক্ত চিত্ত ।
জাস্তি নিপাতনে আপনমনের প্রচ্ছন্ন কল্পে,
তব ব্যথা ভরা রূপচিন্তন ।
তাসের প্রাসাদের ভেতর থেকে
বেরিয়ে আসে বোধের,
অ-সহিষ্ণু তীক্ষ্ণ আর্তনাদ , কোলাহল ।
মদীয় বিক্ষিপ্ত পরিচ্ছদ বার বার,
ছুঁতে চায়, না পাওয়ার বেদনাসমূহকে।
স্মৃতির শব্দাঙ্কের গভীরতা ছিন্নভিন্ন করে,
মম মনের রেখাচিত্র!
তোমার দেওয়া গোলাপের পাঁপড়িগুলি,
এখন ফ্যাকাশে ও বিষন্ন।
তবু তোমার স্মৃতিগুলি কেন এত
নিরঁজন ভাবছি।
হৃদয়ের কোথাও ছুঁয়ে গেছো মনেহয়!
তুমি ছুয়ে গেলে ঠিকই কিন্তু
আমার স্বপ্নগুলো পাখা মেলতে পারলো না যে কিছুতেই্।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



