
চলতে পথে যেতে যেতে কোন একদিন,
মনে হলো এলো বুঝি ফাগুনের দিন।
কেউ একজন বলেছিলো প্রিয়, ভালোবাসি।
হাতছানি দিয়েছিলো, সাথে মিষ্টি হাসি।
কপোলখানি ঢাকা ছিলো উদাসী চুলে,
অধরের হাসিটুকু কি করে যাবো ভুলে?
কুসুম কোমল রূপে তার সোনালী আভা,
পটলচেরা চোখে ছিলো আলোকিত প্রভা।
মনের ভুলে মুগ্ধতায় জানা হয়নি তার নাম ,
স্মৃতিটুকু শুধু রয়ে গেছে শেষ পরিনাম।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



