
বনে বনে দোলে ফুল গায় পাখীরা,
সখাগন ধরে হাত,নাচে সখীরা।
বসন্ত বাতাস এতো বসন্ত বাতাস,
ভালোবাসা প্রকৃতি করছে প্রকাশ।
দিকেদিকে ফোটে ফুল পলাশ শিমুল,
অলিগণ গায় গান প্রেমেতে আকুল।
প্রেমের প্রকাশ এতো প্রেমের প্রকাশ,
হেসে হেসে নেচে নেচে করছে বিকাশ।
এত সুখে কচি পাতা হেসে কথা কয়,
চির অমর হোক তবে সব পরিণয়।
ভাবনা উদাস আহা ভাবনা উদাস,
অনুরাগ প্রকৃতি যত করছে প্রকাশ।
জোছনারাশির গান, মলয় সুরকার,
বাসন্তী আবাহনে নানান সাকার।
বসন্ত বাহার এতো বসন্ত বাহার,
প্রেম পরিনয় তার চুড়ান্ত আকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






