
আল্লাহ মহান অদ্বিতীয় , কোন শরীক নাই্
তারে যদি না মানো, এর বড় শিরক নাই।
রিজিকদাতা স্রষ্টা তিনি , সর্বশক্তিমান,
যা কিছু তোমার আমার, সব তারই দান।
মিছে তোমার অহংকার, মিছে তোমার দাপট
দমফুরালে সব কিছু শেষ, হইবে রে লোপাট।
আমরা সবাই বান্দা তার, তিনি মহান প্রভু,
তারে মানো, তারেই জানো ,ভুলোনা যেন কভু।
তিনি বাঁচান ,তিনিই মারেন,তিনিই পরিত্রাতা,
তিনি আমার বিচার দিনের মহান রক্ষাকর্তা ।
পুলসিরাত আর হাশর নাশর করলে তিনি দয়া।
এক পলকে তুমি পাবে বেহেশতেরি ছায়া।
আল্লাহ তুমি মাফ করো, আমার ভুল ও ত্রুটি,
মাটি থেকে জন্ম আমার জানি,একদিন হব মাটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






