
মধুরিমা,
কেন ধরেছো হাত তুমি অচেনা যুবকের?
কেন এত ঢলাঢলি?
দেখছে সবই ওই দখিনা ধ্রুবতারা.নীল জোছনা,
স্বপ্ন ভাঙা চোখে।
কেন তুমি বুঝেও বুঝো না, কেন?
ফিরে এসো প্রিয়া,
এসে ধরো এই প্রেমিকের হাত।
ঠোঁটে রাখো ঠোঁট,
আলগোছে নিভিয়ে দাও বেহায়া যত আলো।
একান্ত আকর্ষণে।
চলে এসো মধুরিমা।
এই বসন্তে,প্রেমময় নীপবনে।
জেনে রেখো,
অনেক ব্যাথা বুকে সয়ে,হারায়নি ধৈর্য।
ফিরে এসো সুনামির ঢেউ হয়ে,
তৃষিত বুকের তপ্ত বালুচরে।
আছড়ে পড়ো উদ্দামতায়।
আমি সব চাপ সয়ে, সব ক্লেশ মেনে,
টেনে নেব তোমার নির্যাস।
এসো ধরো হাত,এসো নিবিড় সন্তোলনে।
আমি বলছি, তুমি ছাড়ো হাত ওই নিষিদ্ধ যুবকের।
ফিরে এসো প্রিয়তমা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






