
এক মুঠো ভাত দেবেগো মা ?পেটে বড্ড ক্ষুধা ।
পয়সা হলেও অসুবিধা নেই, দাও না গো দাদা।
দুদিন ধরে খেয়েছি কেবল, পানি আর একমুঠো মুড়ি।
অনেক তো আছে কমবেনা দিলে,বাসি ভাত তরকারী।
রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, নেই তাতে কোন দুখ।
ক্ষুধার জ্বালা বড় জ্বালা, অসহ্য মারাত্মক অসুখ।
দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি পোষাক।
দু”মুঠো দাও, তাতেই খুশি, সুখ তোমাদেরই থাক।
#সামনে ইদ আমরা কি ভাবছি এসব ছিন্নমুল মানুষের কথা।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



