
জীবনের এতোটা পথ হেটে এসে
পেছন ফিরে দেখি আমি একা।
চলার পথে যারা ছিল অতি আপনজন
তারা সকলে প্রয়োজন মিটতেই,
হারিয়েছে দূরে কোথাও ।
কষ্ট পাইনা,কষ্ট পেতে পেতে
কষ্ট কি সেই অনুভূতিটুকুও নষ্ট হয়ে গেছে।
তারপরেও সহায় কেউ থাকলে
মনের জোর টুকু বাড়তো।
বেলা শেষে ভালোবাসার অবলম্বনটুকু যে বড্ড প্রয়োজন!
এখন খুব সহজেই ঠান্ডা গরমে হাঁপানির টান ওঠে।
উঠতে বসতে গাঁটে গাঁটে ব্যথা।
চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো প্রায়।
কানও বিভ্রান্ত কখনো কখনো।
পথ চলতে পা টলে সহজে।
আরো কত কি!
এতো দিনের বিনিময় মূল্য ভালোই পেলাম
জীবনের কাছ থেকে।
একটু আদর আহ্লাদ
একটু সহানুভূতি, একটু ভালোবাসা।
সব মনে হয় রূপকথা, অলীক স্বপ্ন।
তবু বেঁচে আছি।
বাঁচতে ভালোবাসি।
এখানেই হয়তো জীবনের সার্থকতা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২০ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



