আমফান
২০ শে মে, ২০২০ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘেরা ভেসে ভেসে
ডানা মেলে পাখা,
ছুটোছুটির ব্যস্ততা
দূরে একা একা।
দানবীয় শক্তিতে
সমুদ্র উত্তাল,
নাগরিক জীবনের
অবস্থা বেহাল।
পত্র পল্লব সব
মাথা দুলে দুলে,
অসহায় সমর্পণ
প্রকৃতির কোলে।
আকস্মিক জোয়ারে
ভাসে বাড়ি ঘর,
স্বাভাবিক জীবন কি
ফিরবে এরপর?
নীড় হারা পাখিদের
ছোটাছুটি ভয়ে,
কোথা যাবে এরপর
শেষ আশ্রয়ে?
মাঠের ফসল যত
নিমেষেই শেষ,
গৃহস্থের চোখে জল
দুঃখ অনিঃশেষ।
অসহায় প্রাণীকুল
ভয়ে কেঁপে সারা,
আশ্রয়ের খোঁজে
ক্ষিপ্ত দিশেহারা।
হুড়মুড় বৃষ্টির
মহাতান্ডবে,
সকলের সুখ সাধ
এবার ফুরাবে।
কোন কোন দূর্যোগ
কারো কারো তরে,
সৌভাগ্য বয়ে আনে
ধরনীর উপরে।
দশেরে দিয়ে লাথি
কেউ ধনী হয়,
নিঃস্ব আরও ক্রমশ
হয় অসহায়।
আমফান তুমি
ছাড়ো রুদ্র মুর্তি,
অসহায়ের পক্ষ হতে
রইলো এ আর্তি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন