
অনেকদিন দেখা নেই তোর সাথে।
কথা নেই,নেই চলাচল।
মহাকালের বালুচরে ঢাকা পড়েছে
সকল হারানো দিন রাত্রিগুলি।
কি এক অদেখা, অজানা নিয়মের বেড়াজালে।
তবু অনুভূতিগুলো রয়ে গেছে মূর্ত ,বুকের গভীরে।
তারপর হঠাৎ তোর সাথে আবার দেখা হলো,
অনেকটা কাল পরে।
জীবনের জটিল গোলক ধাঁধায়,
হারিয়েছে যতো কোমলতা ও সরলতা ইতিমধ্যে।
ফিরবে না জানি কিছু আর আগের মতো,
ফিরবে না সেই দিনগুলি।
তবে তুই ফিরলি।
বন্ধু কি খবর?কেমন আছিস বল?
জানা হলো অনেক কিছু, কথা হলো কত শত!
এরপর হয়তো আর কোনদিন দেখা হবেনা,
কথা হবে না,
যাপিত জীবনের জটিলতায়।
তবে স্মৃতিটুকু থেকে যাবে।
কষ্টের নীল খামে আজীবন।
ছবিঃ নিজের তোলা
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



