
অতীত স্মৃতির হাতছানিতে
মন অলীক স্বপ্নে মাতে।
ফিরে কি আসে সেই সময়,
যেদিন একবার হারিয়ে যায়?
তুমি আমায় স্বপ্ন দেখিয়েছিলে।
নক্ষত্র দেখার স্বপ্ন,
চাঁদ ছোয়ার স্বপ্ন,
শিশির ভেজা ঘাসের উপর নতুন ভোরে
হেটে বেড়ানোর স্বপ্ন।
কিন্তু একদিন তুমি নিজেই স্বপ্ন হয়ে যাবে
আমি আগে বুঝিনি, কেন বলতো?
আমার কিন্তু তোমার সঙ্গ খুব ভালো লাগতো।
পৃথিবীর এই ঘোর অমানিশায়
তোমার এই অসীমে হারিয়ে যাওয়া,
আমায় হঠাৎ বিহ্বল করে দিলো।
আচ্ছা এটা কি কিছু হলো?
কেন এমন করে গভীর গোপন ঘুম ঘুমিয়ে গেলে?
কেন?
ছবিঃ গুগল থেকে
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



