
মেঘ থেকে ঝরে জল নাম তার বৃষ্টি।
কুঁড়ি থেকে ফোটে ফুল প্রকৃতির সৃষ্টি।
দেখা নাই শোনা নাই অনুভবে তারে পাই।
বায়ু বলে জানি তারে, হৃদ মাঝারেও তার ঠাই।
মাটি দিয়ে তৈরি মানব,মাটিতেই ফুল ফসল।
সেই মাটি দিয়ে হয় বাঁধ, আটকায় বেনোজল।
আলো দেয় সূর্য, দিনমণি আরেক নাম।
সে যদি ফেরায় মুখ,কঠিন যেনো পরিনাম।
ছবিঃ নিজের তোলা
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


