
কত কথা ভেবেছিলাম বলবো তোমাকে,
জোছনা রাতে দীঘির পাড়ে চাঁদ সাক্ষী রেখে।
বলি বলি করেও তবু বলা হলোনা,
কোন অসীমে হারিয়ে গেলে আর তো এলে না।
অকারণ কাজে কখন যেন বয়ে গেলো বেলা,
ভেঙে গেলো সম্পর্ক, নিয়তির খেলা।
ফের কখনো ফিরে এলে, খুঁজবে কি আমায়?
তখন যদি এই পৃথিবী ছেড়ে অনত্র লুকাই?
কাঁদবে কি আমায় ভেবে,মন কি খারাপ হবে?
ভালোবাসি জানিয়ে গেলাম, তোমার ভালো হবে।
সব ভালোবাসা হয়তো সফল হবার নয়,
অসমাপ্ত ভালোবাসা হৃদয় গভীরে রয়।
চলার পথে যা কিছু করেছিলাম ভুল,
নিজ গুণে ক্ষমা করো,প্রার্থনা আকুল।
ছবিঃ গুগোল থেকে
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


