
আমি তোমার সেই চেনা মুখ প্রিয়তমা,
যে ছিলাম খুব কাছে একদিন।
একদিন অনেক ভরসা দিয়েছিলে আমায়,
দিয়েছিলে সীমাহীন ভালোবাসা।
তোমার ফেরানো দিনের পরে,
চরম হতাশার মাঝে,
আকাশকে করেছিলাম আশ্রয়।
নিস্তব্ধ নীলে আমি মিশিয়েছি কান্না।
গভীর গোপনে।
জানতে দেইনি কাউকে,
বুঝতেও দেইনি কাউকে।
বুকের বেদনার কষ্ট গুলোকে
লিখেছি গানের বানীতে ছন্দবদ্ধভাবে।
খেয়ালের পেয়ালাতে দিয়েছি চুমুক,
মনের অজান্তে স্মৃতি রোমন্থনে।
এখন আমি তোমাকে নিয়ে লিখি।
লেখা পড়ে কেউ কেউ আমাকে কবিও বলে।
আমি জানি এসব কবিতা নয়,
এতো তোমার বিরহ গাঁথা আর আমার বুকের যন্ত্রণা।
আমি অবাক হয়ে ভাবি,
তোমার বিরহ গাঁথা লিখে আমি
হঠাৎ কবি উপাধি পেয়ে গেলাম!
মানুষ আমার দুঃখে কাতর,
সমব্যথী,
আর তোমাকে বলল, ছলনাময়ী।
আমার কিন্তু খুশি হবারই কথা ছিলো।
কই খুশি হতে পারিনিতো!
কেন জানি, কেউ তোমায় কিছু বললে,
আমার মেজাজ খারাপ হয়ে যায়,
মাথা গরম হয়ে ওঠে।
আমার অস্বস্তি হয়।
বড্ড অস্বস্তি!
চাপা কষ্ট হয়।
বড্ড কষ্ট।
শেষটায় ক্ষোভে দুঃখে,যন্ত্রণায় মনটা ভারী হয়ে ওঠে।
আমার মনেহয় কি জানো?
আমি এখনো তোমায় ভালোবাসি মধুরিমা।
সত্যি ভালোবাসি।
আচ্ছা বাদ দাও এসব কথা,
কেমন আছো এই করোনা কালে?
পারলে একটু জানিও,চিন্তা হয়, জানো তো।
সবসময়ই মনেহয়,
ভালোবাসার মানুষ যেখানেই থাকুক ভালো থাকুক।
ভালো থেকো প্রিয়তমা।
ছবিঃগুগল থেকে
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


