
তুমি হাত ধরবে বলে,
আমি ধরিনি হাত কারো।
তুমি চোখে চোখ রাখবে বলে,
আমি রাখিনি চোখ কারো চোখে।
এখন তুমি যদি মন ঘুরিয়ে নাও,
নতুন না'য়ে মাঝি হতে চাও।
সে তোমার ইচ্ছা।
তবে আমায় বেইমান হতে বলোনা,
আর আমায় অপমানও করোনা।
তুমি ভালো না বাসতে পারো
সে তোমার স্বাধীনতা।
তবে আমায় আঘাত করার স্বাধীনতা আমি
তোমায় দেবো না।
আঘাত দেবার অধিকার তারই থাকে
যে ভালোবাসে।
যেহেতু তুমি আমায় ভালোবাসো না,
সেহেতু তুমি আঘাত দেবার যোগ্যতা রাখোনা।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


