
কোনবা কাজে যাওগো কইন্যা
একটু ফিইরা চাও।
কথা না কইলেও একটু হাসি দাও।
ও সোহাগী কইন্যা লো এইবা পথে যাও।
যাইবার কালে আমার হাতের এক খিলি পান খাও।
ঝুলনের মেলায় যাইবা নাকি?
কিইন্যা দিমু চুড়ি।
চাইলে আমি দিতে পারি লাল ডুরে শাড়ি।
ও সোহাগী কইন্যালো কওনা ক্যান কথা?
যাইবার কালে কমাইয়া যাও
আমার মনের ব্যথা।
লোকে তো আমারে কয় তুমি নাকি মায়া,
তোমার প্রেমে লুকাইয়া আছে ব্যর্থতারই ছায়া।
কইন্যা তুমি আইসো কাছে বইসোগো মোর পাশে,
জীবন আমার ভরাইয়া দাও মধুর পরশে।
আইসোগো সোহাগী কইন্যা বইসো গো পাশে
মন যৌবন স্বার্থক হউক তোমায় ভালোবেসে।
ছবিঃ গুগল থেকে
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


