
ও বন্ধু তুমি রইলা কই?
কতদিন দেখি না ওই মুখ দেখিতে মন চায়।
ও বন্ধু দয়াময়,
তোমারে একবার দেখিতে মন চায়।
কুঞ্জবনে বইসাগো বন্ধু বাজাও বাঁশের বাঁশি।
মন করে আনচান, মনে লয় কাছে আসি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।
আমি তো নই রাই,
কি করি উপায়?
কুল কলঙ্কের ভয়ে সব বাসনা দিলাম জলাঞ্জলি,
বুকের পিপাসা বুকে লুকাই কারেইবা বলি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।
রাই হতে সাধ জাগে মনে
সাধ্য তো জানি নাই।
তোমায় দেখার আশা হয়তো আর এ জীবনে হবার নয়।
মন করে আনচান, মনে লয় কাছে আসি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।
ছবিঃ গুগল থেকে
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২০ ভোর ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


