
"তোমার সদ্য ফোটা রূপ দেখে আমি মুগ্ধ,
মাতাল প্রেমের আগুনের তাপে আমি দ্গ্ধ!!"
তুমি বললে, এতো ভালোবাসা! সাবধান,আমি নীলোৎপল।
আমি বললাম, ভালোবাসি তোমায়।
-কতটুকু?
-যতটুকু ভালোবাসে একটি নিবেদিন প্রাণ তার প্রিয়কে।
-ভু্ল করছো?
-কেন?
-দুঃখ পাবে।
-মানে?
-আমি যে ক্ষণজন্মা।
-তাতে কি?
- এতে তোমার দুঃখই বাড়বে শুধু,তোমার সকল সাধ অপূর্ণ থেকে যাবে পূর্ণতার মুখ দেখবেনা কখনো ,কারণ আমি নিশি পোহালে দিবাকরের তীব্র থেকে তীব্রতর রৌদ্র তাপে যাবো শুকায়ে। দিনশেষে আমার সলিল সমাধি।আমার রূপ যৌবন সবই যে ক্ষণস্থায়ী হে প্রেমিক প্রবর।
-আমি তোমার আচ্ছাদন হবো।আমি তোমায় রক্ষা করবো।
-তবুও তো পারবেনা আমায় বাঁচাতে।
-কেন?
-সেটাই আমার নিয়তি।
-আমি অল্পতেই সন্তুষ্ট হবো।তুমি হারাবে জেনেও আমি তোমায় ভালোবাসবো। যাকে ভালোবাসবো তার মাঝে স্বার্থ, হিসাব,লেনদেন এসব আসবে কেন?যতক্ষণ আছো, যতটুকু বাঁচো, যেনো শুধু ভালোবাসাবাসি।
©রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



