
প্রিয়তমা,
সহস্র শতাব্দীর সাধ আমার।
আননখানি তব করতলে ধরি,
গভীর বাহুবন্ধনে আবদ্ধ করি তোমায়।
অপার্থিব সুখে ও মুখপানে চেয়ে থাকি অবিরত।
তৃষ্ণিত চোখে চোখ রাখি তৃষ্ণার্ত এই আমি।
অতপর.....
তোমার মৌন অধরে,
সশব্দে অঙ্কন করি একটি গভীর চুম্বণ।
ভুল বুঝোনা মধুরিমা
এ কোন কলঙ্ক তিলক নয়।
নয় কোন মালিন্য বা মরিচা।
এ যে প্রেমচিহ্ন!!
এ আমার বুকের নির্যাস!
মনেকরো ভালোবেসে দিলুম তোমার ওষ্ঠাধারে এঁকে।
আজন্ম সাধটুকু আমার।
গ্রহণ করো প্রিয়তমা সব সঙ্কোচের বাঁধ ভেঙ্গে।
গ্রহণ করো আমার নিষিক্ত প্রণয়।
আশা রাখি এবার সহাস্যে আলোকিত করবে ভূবণ।
ফসলের মাঠ প্রান্তর।
ঝরাবে জোছনারাশি দিকে দিকে অবিমিশ্র আবেগে।
জোছনাস্নাত হোক তবে ধরনীর আনাচ কানাচ তোমার খুশির হিল্লোলে।
অবশেষে,
আমারা ভেসে চলি আমোদে, আহ্লাদে,
স্বর্গীয় সুখের অনুভবে।
©রফিকুল ইসলাম ইসিয়াক।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



