
নীল পাজামা খুলে রেখে
ড্রিম লাইট জ্বেলে দিলে তুমি।
তাই দেখে,
জোনাকিরা সব উড়ে চলে গেল।
আমি ঘরে ঢুকতেই তুমি জানালে,
এই চার পায়াতে রাত কাটাবে না আর।
শুধু নাকি শব্দ হয়!
আমি হতাশ হয়ে রাতের চাঁদ দেখি
বুকের মাঝে কী সব এলোমেলো শব্দ।
কি হলো? কি হতে পারতো
কিন্তু হলো না যে কিছু।
ভেবে ভেবে বিরহকাতর আমি।
ঘুম এলো কি?
কে যেন অনেক রাতে টেনে নিলো আমায়
শীতের মধ্যরাতের এমন ওম
বেশ লাগে কিন্তু!
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




