
ঘুম ভাঙে রিমঝিম বৃষ্টির ছন্দে
মন ছোটে দুর গাঁয়ে কাঁদা মাটি গন্ধে।
আয় ছুটে মন সুখে বৃষ্টিতে ভিজবি
প্রকৃতির মাঝখানে আপনারে খুঁজবি।
নিজেরে নিজের মাঝে ফের খুঁজে পাবি তুই
মন খুশি ছন্দে হারিয়ে যাবি তুই।
হোক তবে ঘরবন্দী জীবনের অবসান
আয় সবে গাই তবে জীবনের জয়গান।
আয় মেঘ আয় উড়ে আরও চাই বৃষ্টি
ভেজা হাওয়ায় মন মজে মেলুক সন্তুষ্টি।
বরষার বারিধারা বিধাতার আশীর্বাদ
ফুলে ফেঁপে ওঠে সব আহা কি আহ্লাদ!
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




