ঢং ঢং শব্দে দেয়াল ঘড়িটা জানান দিলো এখন রাত দুটো বাজে। সারাদিনের কঠোর পরিশ্রমের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে আছে মিলন মাহমুদ।
মিলনের স্ত্রী রীতা মিলনকে ডেকে তুলল,
-এ্যাই শুনছো!
-হু।
-হু কি?
ঘুম জড়ানো চোখে মিলন বলল,
-বলো।
-চোখ তো মেলবে,নাকি ঘুমিয়ে ঘুমিয়ে শুনবে?
মিলন অনেক কষ্টে চোখ মেলে তাকালো আসলেই প্রচুর ক্লান্তি লাগছে তার।একটু ঘুম খুবই প্রয়োজন।
রীতা বলল,
- দেখ! আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। চলো বারান্দায় বসি। চা করছি বারান্দায় বসে চায়ে চুমুক দেই আর চাঁদ দেখি।
- হঠাৎ আমায় এতো রাতে ডাকাডাকি কেন? তোমার মুঠোফোন বন্ধু আজ বুঝি তোমায় সঙ্গ দেয়নি? সে কি অন্য কোথাও ব্যস্ত রয়েছে? .....
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



