প্রেমের পদাবলী
২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
একাকী অরণ্য মনের খেয়ালে কাব্য লেখে
আকাশের নীল ক্যানভাসে।
কেন কে জানে মেঘেদের মন খারাপের সময়ে
সব কাব্য আড়ালে লুকায়।
হতাশা এসে উঁকি দেয়।
তবে তুমি যে কাব্য লিখেছো এ বুকে
তা কখনও মুছবার নয়।
(২)
জীবন চলার পথে
তোমার সাথে দেখা।
সেই প্রথম ভালো লাগা
তারপর ভালোবাসা
ধীরে ধীরে কাছে আসা।
তুমিই শেষ আশা রাখি
তোমাতে ভরসা রাখি
তবে ভয় অন্যখানে
কবে না আবার উড়ে যায় যতনে রাখা হলুদিয়া পাখি।
(৩)
বিশ্বাস করো আমি তোমার
তুমি মুখ ফিরিয়ে নিলেও তোমার
তুমি হাসিমুখে হাত ধরলেও তোমার
বাঁকা চোখে চাইলেও তোমার
শুধু তোমার
শুধু তোমার
শুধু তোমার।
(৪)
সন্ধ্যাটা খুব সুন্দর ছিল
মৃদু মন্দ হাওয়া বয়ে যাচ্ছিল
জোনাকিরা আঁধারের বুকে ভাসছিল
সন্ধ্যা তারা উঠেছিল
দুরে কোথাও শাখ বাঁজছিল
চাঁদটি আনমনে চেয়েছিল
ফুলের সুবাস মনোরম ছিল
তোমার কথা মন ভাবছিল
সবকিছু ভালো লাগছিল।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন