somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য অনুগল্পঃ ইজ্জতের ফালুদা

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মধ্য বয়সী মলি আর তার স্বামী চয়ন স্টেশনে বসে আছে ট্রেনের আশায় । ঈদের মরশুম বলেই হয়তো প্লাটফর্মে তিল ধারণের জায়গা নেই।তার উপরে ট্রেন লেট আধা ঘণ্টা। প্রতি মিনিটে ভীড় বাড়ছে। এত ভীড় সচারাচর দেখা যায় না। লোক সমাগমে গরম আর ঘামের কটু গন্ধে ত্রাহি মধুসূদন অবস্থা।
হাত পাখা দিয়ে মলি জোরে জোরে বাতাস খাচ্ছে কিন্তু গায়ে বাতাস লাগছে কি-না সে বুঝতে পারছে না। আর সেই কারণে হয়তো রাগে গজ গজ করে কাকে যেন শাপ শাপান্তর করছে। সম্ভবত ওপরওয়ালাকে। পান থেকে চুন খসলে ওপর ওয়ালার সাথে ঝগড়া করা তার একটা স্বভাব। এর মধ্যে হঠাৎ কি মনে হতে মলি গর্জে উঠলো।

- এই শোন!
চয়ন জানে বউ এখন টপে আছে বেশি ঘাটালে ইজ্জতের ফালুদা হয়ে যেতে পারে । সে মিন মিন করে বলল,
- কি গো,কিছু চাই ? ডেকেছো কেন?
-চেইন খোল।
-মানে?
-চে-ই-ন খোলো।
-এত লোকের মধ্যে?
-সমস্যা কি?
-সবাই দেখবে যে? আমি তো সাথে অন্য কিছু পরিনি।

- সাথে অন্য কিছু দিলে তো পরবে!আর শোন, দেখলে দেখুক। এখন দেখা দেখির যুগ।
- তাই বলে ইয়েও দেখিয়ে নিয়ে বেড়াতে হবে।
- হ্যাঁ আমার গর্ব হবে সবাইকে গলা চড়িয়ে বলতে পারবো এই যে সবাই এসে দেখে যাও। আমার স্বামীরটা ক --ত বড়!
-টিটকারি মারছো? না হয় আমার সাইজটা একটু ছোট তাই বলে তুমি লোকের মধ্যে অপমান করবে? এই আমায় ভালোবাসো?
-কি ভুল ভাল বকছো?
-তোমাকে কোন দিন অতৃপ্ত রেখেছি বল?তুমি যেমন চেয়েছো তেমনই চালিয়েছি গাড়ি। কষ্ট হয়েছে তবু ঠিকই চালিয়ে গেছি। ..
-আরে মাথা মোটা গোবর গনেশ আমি বলি কি আর হাদা গঙ্গারাম শোনে কি?
-আমি সব বুঝি। ছোট নই। সাইজে ছোট হতে পারি বয়সে নই।

- আ মলো যা মিনসে আমার কি বলবো? তোমার গলার চেইনটা খোল ।পার্সে রেখে দেই ।নইলে যে ভীড়, ট্রেনে উঠতে উঠতে খুইয়ে বসবে আবার।
-আরে আগে বলবা না আমি তো মনে করছি...তুমি হয়তো !! সব সিক্রেট তো লোকে শুনে ফেলল ! হায়! হায়!! হায়!!! হায়!!!!
-আরে গুষ্টি মারি তোমার সিক্রেটের বোকার হদ্দ কোথাকার।তাড়াতাড়ি খোল। ট্রেন আসবার টাইম হয়ে গেছে।
ঠিক তখনই পাশ দিয়ে এক জোড়া নব দম্পতি হেটে যাচ্ছিলো ।ওরা হয়তো খেয়াল করেছে মলি আর চয়নের কথোপকথন। ছেলেটি মুচকি মুচকি হাসছে। মেয়েটি তাই দেখে চোখ পাকিয়ে বলল ,
- আর এদিক ওদিক তাকাতে হবে না।এ ক'দিনে ই তোমার ক্ষমতা জানা হয়ে গেছে ।নামে তাল পুকুর ঘটি ডোবে না। যতসব .....
মলি এবার মুচকি হাসি দিয়ে কনুই দিয়ে গুতো মারল তার স্বামীকে!
চয়ন মুখ দিয়ে বিচিত্র শব্দ করে জানতে চাইলো
- আবার কি হলো....
কিছু না ট্রেন এসে গেছে।উঠতে হবে চল।
© রফিকুল ইসলাম ইসিয়াক
কপি বা শেয়ার করা সম্পূর্ণ নিষেধ
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×