somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনু গল্পঃ অপেক্ষা

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থান খিদিরপুর গ্রামের পুরানো জঙ্গল ঘেরা পোড়া বাড়ি। ঘন বনজঙ্গল আর প্রচন্ড সাপের উপদ্রব তাই লোকজন খুব একটা এখানে আসে না। তবে আজ নিতান্ত বাধ্য হয়েই এখানে অবস্থান করছে একদল উঠতি বয়সী যুবক । তারা পুলিশ ও বিরোধী পক্ষের তাড়া খেয়ে এখানে অবস্থান নিতে বাধ্য হয়েছে। সন্ধ্যা হতে চারপাশে মশার উপদ্রব শুরু হলো সেই সঙ্গে সাপের ভয় তো আছেই। শীত পড়ে গেছে তাই একটু ভরসা কিন্তু এখানে যে এত মশা কে জানতো ? বাধ্য হয়ে গ্লোব (মশার কয়েল) ধরাতে হয়েছে কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। বন জঙ্গলের মধ্যে কি আর গ্লোবে কাজ হয়?
সবাই কম বেশি উশখুশ করছে, ধৈর্য হারাচ্ছে কেউ কেউ কিন্তু মুখ দিয়ে আওয়াজ করার অনুমতি নেই। চড় চাপড় দিয়ে মশা মারলেও শব্দ হবে। অতএব নিঃশব্দে মশককুল তাদের ভোজন পর্ব সম্পন্ন করছে মহানন্দে। মাঝে মাঝে কেউ কেউ তাদের গামছা দিয়ে উড়ো তাড়া করে নিবৃত করার চেষ্ট করছে তাদের। তবে মশককুল তাতে গুনগুন কলরবে তাদের বিরক্তি প্রকাশ করতে দ্বিধা করছে না।

শুধু একটা সংবাদের অপেক্ষা এখানকার সকলে। ইতিবাচক হলে হয়তো এ যাত্রায় রক্ষা পাওয়া যাবে, নয়তো কাঙ্খিত খবরটি যদি নেতিবাচক হয় তবে এলাকা ছাড়তে হবে এক কাপড়ে অনেকগুলো বছরের জন্য। বিকল্প কোন উপায় নেই। মৃত্যু উপত্যকা এখন
এই অঞ্চল ।
অপেক্ষার প্রহর সবসময়ই দীর্ঘ হয়। খবর নিয়ে জমিরের আসার কথা। জমির খানিকটা বোকা আবার গোয়ার ধরনের মানুষ। এ ধরনের মানুষ সাধারণত সাহসী হয় ।সে দায়িত্ব নিয়েছে খবর পৌঁছে দেওয়ার। কিন্তু এশার আযান পড়ে গেছে তবু তার কোন খোঁজ নেই ।
রইস জামালের কাছে এসে ফিসফিস করে জানতে চায়,
-ওস্তাদ ফোন কি চালু করবো? কল দিয়ে দেখতেন কি খবরাখবর?
- না আরেকটু দেখি। তুই চুপ করে থাক।শব্দ করিস না। পাঠানের লোকজন টের পেলে খবর আছে।

আজ ভোটের দিন ছিল। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বেশ কদিন ধরে এলাকায় টান টান উত্তেজনা। হুমকি ধামকি, গায়ে হাত তোলা, শ্লীলতাহানি সবকিছু সীমা অতিক্রম করেছে ইতিমধ্যে । ভোটের কেন্দ্রের কাছাকাছি বেশ এক প্রস্হ মারামারি হয়েছে দুপুরের আগে আগে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করা নিয়ে।সেই গন্ডগোলে তিনজন এখন হাসপাতালের বেডে। তার মধ্যে একজনের অবস্থা না- কি আশংকাজনক।কোন পক্ষের লোক হাসপাতালে তা অবশ্য জানা যায় নি । যদিও সরকারী ভাস্যমতে এসব হচ্ছে সাধারণ ঝগড়াঝাটি,এসব আমলে নেওয়ার মত তেমন কিছু না। আর পুলিশ প্রশাসন তাদের কথা পুরাই বাদ।
পুলিশের লোকজন এখন সরাসরি সরকারি নমিনেশন প্রাপ্ত কুখ্যাত মাদক সম্রাট নান্টু পাঠানের তাবেদারী করছে।তার জেরে নান্টু পাঠানের পোষাা পুলিশবাহিনীর দৌড়ানি খেয়ে এলাকা ছাড়া হয়েছে আজহার মোল্লার লোকজন দুপুরের পর পর।তারা এখন খিদিরপুর গ্রামের পুরানো জঙ্গল ঘেরা পোড়া বাড়িতে আর অন্যদিকে ঝামেলা মুক্ত হয়ে দৌদন্ড প্রতাপে এলাকায় রাজত্ব করছে নান্টু পাঠানের লোকজন।যেন তারা এখনই বিপুল ভোটে জয় পেয়ে গেছে।
যেদিন থেকে শোনা গিয়েছিল ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে চলেছে এলাকার কুখ্যাত মাদক সম্রাট নান্টু পাঠান।চিন্তার রেখা সেদিন থেকে দেখা দিয়েছিল শুভ বুদ্ধি সম্পন্ন এলাকার মানুষগুলোর মধ্যে।
তারা বিকল্প হিসাবে নির্বিরোধী ভালো মানুষ আজহার মোল্লাকে অনেক কষ্টে বুঝিয়ে ভোটে দাঁড় করিয়েছিলেন।কিন্তু শেষ রক্ষা কি হবে?
কে জিতবে এই লড়াইয়ে ?
ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রাপ্ত মাদক সম্রাট নান্টু পাঠান, না-কি ভালো মানুষ আজহার মোল্লা?
সুদিন কি ফিরবে? নাকি আরও অতল তলে তলিয়ে যাবে সবাই...
একটা ঘোষনার অপেক্ষায় সবাই।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৯
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×