
চোখে ইশারায় আহ্বান ছিলো বুঝেও বুঝিনি
তোমার প্রতি আমার কেন জানি আগ্রহ ই জাগেনি।
কেন আমি তোমার সাথে রাখছি না যোগাযোগ
কেন আমি এতোটা পাষাণ? তোমার অভিযোগ।
সবিনয়ে জানাই তবে আমি আছি অন্যত্র ন্যস্ত
প্রণয় ঘটিত জৈবিক কাজে ভীষণ, ভীষণ ব্যস্ত।
তুমি না হয় খুঁজে নাও অন্য কোন সুদর্শনের হাত
মরীচিকার পিছে ছুটে কেন ঝরাও অশ্রুপ্রপাত?
© রফিকুল ইসলাম ইসিয়াক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


