somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ সাহসীকা

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুমি টানা দুই দিন কলেজে যায় নি। ফোনও বন্ধ রেখেছে । কারও সাথে কোন রকমের যোগাযোগ নেই তার। কি এমন হলো হাসি খুশি মেয়েটির?
তৃতীয় দিন সকালে সদলবলে বন্ধুরা সব হাজির সুমির বড় বোনের বাড়িতে যেখানে সুমি কলেজে যাতায়াতের সুবিধার জন্য আপাতত অবস্থান করছে। হোস্টেলে সিট পেলে উঠে যাবে এরকমই পরিকল্পনা ছিল। আর যাই হোক ২২ কিলোমিটার জার্ণি করে সময় মত কলেজ পৌছানো বেশ ঝামেলার ব্যপার। ক্লাস করতেও ক্লান্তি লাগে তার উপর বাসে যে ভীড়!
-কলেজে আসছিস না কেন?
সুমি কোন উত্তর দেয় না।
অনিমা আবার জিজ্ঞাসা করে
- কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে?
কি এক অজানা অভিমান নিয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে নেয় সুমি। বলে,
- জানি না।
এই মুখ সে আর দেখাতে চায় না। কি করে দেখাবে? কি লজ্জা! কি লজ্জা!!
-দুই দিন কলেজে যাস নি, কোচিং এ ও এটেন্ড করছিস না সব ক্লাস তো হচ্ছে। তুই পিছিয়ে যাবি তো। কি সমস্যা তোর!
সুমি চুপ করে আছে। এত লোক জন তার কাছে অসহ্য লাগছে।কেন জানি তার কথা বলতে আর ইচ্ছে করে না।
অনিমা, তুলি, চৈতি একটা সময় পরে হাল ছেড়ে দিয়ে নানা কৌতুহল নিয়ে ফিরে চলে গেল।
কি হলো সুমির যে হঠাৎ বদলে গেল। এ প্রশ্নের কোন উত্তর পায় নি তারা।
সুমি ব্যাগ গোছায়। শরীরের ব্যাথা এখনও আছে।হঠাৎ দুর্যোগে জীবনের ছন্দ হারিয়ে গেছে তার। কোনকালে সে স্বতঃস্ফূর্ততা ফিরবে কি আবার?
নিজের বড় বোনের স্বামীর এমন পৈশাচিক রুপ দেখে জীবনের প্রতি ঘৃণা ধরে গেছে। এর থেকে কি মৃত্যু শ্রেয়?
ঘরের মধ্যে ঘৃণা ভরে থুতু ফেলল সে।
থু!থু!!থু!!!
আজ দুপুরের পর মা আসবে তাকে নিয়ে যেতে। বাবা হীন সংসারে মা-ই একমাত্র অভিভাবক। আরেক জনও অভিভাবক হিসাবে ছিল যাকে বাবার মত ভক্তি শ্রদ্ধা করতো সুমি।কিন্তু রক্ষক ই ভক্ষক হিসাবে আবির্ভূত হয়েছে যখন তখন জীবনের প্রতি বিতৃষ্ণা আসা স্বাভাবিক। মা এলে বোনের বাড়ির পাট এবার চুকবে তার। তারপর? তারপর উদ্দেশ্যহীন গন্তব্য।

ইজিবাইক রবীন্দ্রনাথ সড়কের মাথায় আসতেই সুমি কেমন যেন বদলে গেল। বোনের কাকুতি মিনতি বোনাইয়ের নানা প্রলোভন মায়ের নীরবসম্মতি সব ভেসে গেল এক নিমেষে । ভিতর থেকে কে যেন শক্তি যোগাচ্ছে তাকে।
অন্যায়ের প্রতিবাদ করতে হবে সুমি। অপরাধী সে যেই হোক।
সুমি বেশ কড়া গলায় ড্রাইভারকে বলল
- ড্রাইভার সাহেব থানার সামনে গাড়ি থামান। আমি নামবো।
জোহরা খাতুন বিষ্ময়ে অবাক হয়ে তাকান। কিছু একটা ভাবেন। যাক মেয়েটা যা ইচ্ছে হয় করুক। তবুও যদি একটু স্বান্তনা পায়।

সুমি ঠিক করেছে গত দুই দিন আগে তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ সে করবে। অপরাধীর এমন শাস্তি দেবে যেন আর কেউ রক্ষক হয়ে ভক্ষক হিসাবে আবির্ভূত হবার সাহস দেখাতে না পারে ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫১
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×