somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা।
শুভ হোক সকল সময়।
আজ বাংলা নববর্ষ ১৪২৯।আবার এলো আরেকটি নতুন বছর। নতুন বছর মানে নতুন স্বপ্ন নতুন আশা। নিজের ভুল ভ্রান্তি শুধরিয়ে নব উদ্যোগে নিজের জীবনকে এগিয়ে নেবার প্রস্তুতি।
এটি আমাদের বাঙালির জাতীয় জীবনের অন্যতম প্রধান উৎসব।আমাদের জাতিস্বত্বার উৎসব।আমরা কি আমরা কেন আমাদের শেকড় আমাদের ঐতিহ্যের উৎসব।
এ যেন প্রাণের সাথে প্রাণের মিলন।সকল ভেদাভেদ ভুলে হাসিখেলার মেলা।
এইদিনটা আমার কাছে সবসময় একটু অন্য রকম অন্য মাত্রার।
বাঙালির উৎসব আর তাতে খাওয়া দাওয়া নেই তাই কি কখনও হয়?
ছোটবেলায় নববর্ষের দিনে আমার মা সকাল থেকে ব্যস্ত থাকতেন। একটু বাড়তি রান্না হতো।এই যেমন মুরগির ঝাল মাংস। খিচুড়ি আর নানা পদের ভাজি ভর্তা। তখন পান্তা-ইলিশ হতো কিনা মনে নেই তবে ইলিশ মাছের দো-পেঁয়াজা হতো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর হতো আলু ভর্তা আর আচার। সাথে আবার দু এক রকম পিঠাও থাকতো।আমার মা অবশ্য ভালো পিঠা বানাতে পারতেন না। তেলে ভাজা অর্থাৎ আমাদের এখানে আমরা এই পিঠাকে "পাকান" পিঠা বলি তো সেই পিঠা আর ছিটা রুটি বানাতেন।মুরগীর ঝাল মাংসের সাথে ছিটা রুটি আমার সব সময় প্রিয় ।ছোটবেলায় পহেলা বৈশাখে আমরা নতুন জামা পরতাম।সব কাজ শেষে দুপুরের পরে আম্মা সাজতে বসতেন।রোদ কমে এলে বিকালে আম্মার হাত ধরে যেতাম মেলায়। বৈশাখী মেলা থেকে বায়না করে দুহাত ভরে জিনিস কিনতাম যেমন বাঁশি, গ্যাসবেলুন, মাটির তৈরি ঘোড়া,ভটভটি গাড়ি,খেলনা পিস্তল চরকি গাড়ি ও অন্যান্য। সেগুলো দু'হাতে ধরে রাখতে কষ্ট হতো তবুও কারো কাছে দিতাম না পাছে হারিয়ে ফেলে যদি।সেই সব জিনিসগুলো কালের পরিক্রমায় হারিয়ে গেছে হারিয়ে গেছে সেই সব দিনও।
এরপর অনেক পথ পরিক্রমার ধারাবাহিকতায় ঢাকা থেকে চলে আসি যশোরে।প্রথমে গ্রামে ছিলাম মাটি ও মানুষের টানে।তারপর চলে আসি মুল শহরে আছি অনেক বছর।শান্ত নিরিবিলি শহর যশোর।
করোনার কারণে গত দুবছর যশোরে তেমন কোন অনুষ্ঠান হয়নি।বহুদিন বাদে এ বছর আবার অনুষ্ঠানের আয়োজন হল যশোর জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদ যশোর এর যৌথ উদ্যোগে।সম্ভবত সকাল সাড়ে ছয়টা থেকেই যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠান শুরু হয়েছিল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেল। পুলিশ চেকপোস্ট পেরিয়ে ভিতরে ঢুকে দেখি মহাসমারোহে অনুষ্ঠান চলছে।অনেকক্ষণ ধরে অনুষ্ঠান উপভোগ করলাম। কিছু ছবি তুলে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনের পর পরই বাসায় ফিরে এলাম ততক্ষণে রোদ ভীষণ চড়ে গেছে।






































সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×