খরস্রোতা নদীও একসময় ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায়।
তবু আশা বেঁধে রাখি
ফিরবে সব আগের মত
ছুটবে মন পাখির মত
কোন একদিন।
হয়তো......
হারিয়ে যাওয়া ক্ষণ, সময়, মুহুর্ত সত্যি কি ফিরে আসে?
তবু আশা বেঁধে রাখি ভালোর প্রত্যাশায়
আশার ছলনে ভুলতে ভালোবাসি খুব।
আসলে সবটাই যে মায়ার খেলা
যার যার ভাবনায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



