somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ সে চলে গেল কেন বলে গেল না

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডোর বেল যে বাজাচ্ছে সে যে অস্থির টাইপের তা বেশ বোঝা যাচ্ছে।হাতে কাজ ছিল, বিরক্তি নিয়ে দ্রুত হাতে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়লো মেয়েটি। আমি রাগ দেখিয়ে বললাম
- কিরে এত ব্যস্ত কেন? আজিব!
- মানে?
-ছটফট করছিস কেন?
বলতে বলতে সানজানার দিকে ভালো করে তাকাতেই চোখ আটকে গেল। বাসন্তী রঙ শাড়ি পরেছে সে,সাথে মিল রেখে নানা উপকরণ দিয়ে সেজেছে সে ।চুলগুলোও বেশ গুছিয়ে বাঁধা মুখে হালকা প্রসাধন।বাহ! বেশ তো।
হঠাৎ সানজানাকে বেশ বড় বড় লাগছে।গত পরশু সালোয়ার কামিজে দেখেছি ওকে।তখন তো পিচ্চিই ছিল। ভোজবাজীর মত আজ বেশ বড় সড় লাগছে ওকে। কবে কে যেন বলেছিল মেয়েরা শাড়ি পরলে অন্য রকম দেখা যায়। সানজানার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে।
সমস্যা হল ওর দিকে বারবার তাকাতে ইচ্ছে হচ্ছে ।এমন কেন হচ্ছে ? পুচকি মেয়েটাও এই সুযোগে ফট করে বলে বসল,
- রায়হান ভাইয়া,কি দেখছেন অমন করে হ্যাংলার মত?
-কই? কি দেখবো? আমি ভুত পেত্নীর দিকে তাকাই না।
-খুব অহংকার আপনার।
- এতে অহংকারের কি হলো?
- জানি না। আপনার সাথে কেন জানি না,কথা বলতে ইচ্ছে করছে না, আমি যাই।
- এই তো এলি, কেন এলি বললি না তো?
- বলবো না।
- কেন বলবি না।
- আমার খুশি। আর শোনেন মি. আতেল আমাকে আর তুই তুই করে বলবেন না। আমি এখন বড় হয়ে গেছি।
- কে বলল বড় হয়েছিস? তুই তো পুচকি।
- মাথা মোটা মানুষ এসব ব্যপারে একটু কম বোঝে তাই ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমার আজ সতের বছর পড়ল আর আমি গতকাল কলেজে ভর্তি হয়েছি ওকে। আর কলেজ পড়ুয়া একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন আশা করি।
আমি কিছু একটা বলতে গেলাম তার আগে সানজানা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে গেল।
সে এলো কেন এলো? কেন কিছু বলে গেল না।....
(২)
দরজা খুলে কার সাথে কথা বলছিস? পাশের বিল্ডিং এ রং এর কাজ হচ্ছে হু হু করে ময়লা ঢুকছে তো তাড়াতাড়ি দরজা লাগা।
-মা সানজানা এসেছিল। রায়হান বলল।
সুরাইয়া বেগম করুন চোখে ছেলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সানজানা গত আষাঢ়ে এক ঝুম বৃষ্টির রাতে তিনতলার ছাদ থেকে পড়ে গিয়েছিল। কেউ কেউ বলে ও আত্মহত্যা করেছিল।তারপর থেকে রায়হানের মানসিক সমস্যা দেখা দেয়। অদ্ভুত এক রোগে পেয়েছে তাকে।রোগটির নাম সিজোফ্রেনিয়া।
কেউ কেউ দুয়ে দুয়ে চার মিলায়।এসব কথা ভাবলে এই এতোদিন পরেও তার বুকটা কেমন জানি ভার হয়ে আসে।.......
© রফিকুল ইসলাম ইসিয়া
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×