somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ আমার একলা আকাশ

০৬ ই জুন, ২০২২ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি-না!
আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা।....
পরপর চারটি গান গেছে আমি একটু থামলাম। লোকজনের উপস্থিতি ভালোই টের পাচ্ছি। তারা পরবর্তী গানের জন্য অনুরোধ করছে।
আমি একটু সময় নিয়ে পরবর্তী গানে যেতে চাচ্ছি। আজ গরমটা একটু বেশিই পড়েছে।এই সকালেই দরদর করে ঘাম হচ্ছে। পানির পিপাসা পেয়েছে খুব ।কয়েকবার চেষ্টা করেও আমি পাশে রাখা পানির বোতলটা ঠিক খুঁজে পাচ্ছি না। জামাল তো ভুল করে না।তাহলে কোথায় গেল পানির বোতল? মুশকিল হলো দেখছি।জামালের ফিরতে ফিরতে সেই দুটো বাজবে।ততক্ষণ...... ।কেউ কি আমায় পানির বোতলটা খুঁজে দেবে?
প্রতিদিন সকালে জামাল আমাকে পৌর পার্কের গেটে বসিয়ে দিয়ে স্কুলে চলে যায়। আমি কিছু সময় বিরতি দিয়ে একটানা গান গেয়ে যাই। গান গাওয়াতে আমার কোন ক্লান্তি নেই।গান আমার জীবন মরণ,গান আমার প্রাণ। আরেকটা গান গাওয়া দরকার। মন চাইছে....
"আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান,সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান।
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ....."
তারপর আবার
" গান গাই আমার মনরে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না আমি গান ছাড়া।....
আজ কত পয়সা হল কে জানে।টাকা গুলো তোলা দরকার। একদল আঠা খোরের উৎপাত হয়েছে এদিকে। খুব জ্বালাচ্ছে ইদানীং। টাকা পয়সা সব হাতে আসার আগেই হাওয়া হয়ে যাচ্ছে । ওরা আমার দূর্বলতা সুযোগ নিচ্ছে।
আমি আস্তে আস্তে উঠে দাঁড়াতেই একটা নারী কন্ঠ বলল,
- আপনি কি চললেন?
- না।এখনও আমার যাওয়ার সময় হয় নাই। পানির বোতলটা পাচ্ছি না।খুঁজছি....
- এই নিন আপনার পানির বোতল।
আমি কয়েক ঢোক পানি খেয়ে আবার নির্দিষ্ট জায়গায় বসলাম। গান শুরু করতে হবে।
-নারী কন্ঠটি আবার বলল
- আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি?
- বলুন।
- আপনার স্পষ্ট উচ্চারণ আর গায়কী আমাকে আলোড়িত করেছে।প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে এত সুরে গাওয়া সম্ভব নয়।
-ধন্যবাদ
- আমি আপনার কাছ থেকে একটা দিন নিতে চাই। আমি আপনার কথা শুনবো,আপনাকে জানবো। কত দিতে হবে তার জন্য।
- মানে?
- মানে আপনার দৈনিক যত আয় তার পুরোটা আমি দিতে চাই। বিনিময়ে আপনার সাক্ষাৎকার নিবো।
আমার ভীষণ রাগ হলো।আমি সাধারণত কোনকিছুতে রাগ দেখাই না। আজকাল এক ধরনের উটকো লোক হুটহাট ভীষণ বিরক্ত করে।আমি এসব একদম পছন্দ করি না
আমি সরাসরি বললাম
- আমি ভিখারি নই। আপনি আসুন।

"অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত আমার কথা শুনে হাসো না তো..... "

গান গাইছি একটানা।মন আজ ভীষণ রকম বিক্ষিপ্ত। গানে অনেক প্রকার দুঃখ কষ্ট উপশম হয়।
আগামী পর্বে সমাপ্য
© রফিকুল ইসলাম ইসিয়াক

গল্পটিতে কিছু গানের চরণ ব্যবহার করা হয়েছে।
"তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি-না "
ছবিঃ লালু ভুলু
কথাঃ মাসুদ করিম
সুরঃ সুবল দাস
কন্ঠঃ খুরশিদ আলম

"আমার বাবার মুখে যেদিন আমি শুনেছিলাম গান"
ছবিঃ নয়নের আলো
কথা ও সুরঃ আহম্মেদ ইমতিয়াজ বুলবুল
কন্ঠঃ এন্ড্রু কিশোর

"গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগলপারা"
কথা ও সুরঃ শাহ আবদুল করিম

"অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত আমার কথা শুনে হাসো না তো.... "
কথাঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়
কন্ঠঃ হেমন্ত মুখোপাধ্যায়

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২২ সকাল ৭:৩৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×