কবিতাঃ বিনম্র শ্রদ্ধা
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভায়ের রক্তে পেলাম ভাষা
মায়ের শপথে মুক্তি।
বোনের সম্ভ্রমে স্বাধীনতা এলো
একুশ আমার শক্তি।
মনের কথা মনের মতো
করবে বলে প্রকাশ।
বুকের তাজা রক্তে এলো
ছাত্র জনতার ইতিহাস।
সেই ইতিহাসের হাত ধরি
ফুল সহযোগে গাই শোক গীতি।
নয়কো করুণা নয়তো দয়া
এটাই শ্রদ্ধা জানাবার রীতি।
একুশ আমার ভালোবাসায়
ফেব্রুয়ারী অমর গান।
একুশ আমার চেতনায়
সদা জাগ্রত দীপ্ত প্রাণ।
ভাষা শহীদেরা আমার ভাই ,
ছিলো মায়ের স্নেহের ধন।
ভাষার লাগি কোল খালি হলো
পাথর চাপা মায়ের প্রাণ।
বিনিময় মূল্য চায়নি তারা
চায় নি কোনো নাম ও খ্যাতি
ছিলো নিঃস্বার্থ দেশপ্রেমিক তারা,
রইলো বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৮ই ফেব্রুয়ারী ২০২১
রিপোস্ট
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন